empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.03.202607:26 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২৭ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

Relevance up to 01:00 2026-03-28 UTC--4

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

Exchange Rates 27.03.2026 analysis

শুক্রবার খুব বেশি সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে না। যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স বা ভোক্তা মনোভাব সূচক প্রকাশিত হবে, আর যুক্তরাজ্যে ফেব্রুয়ারির রিটেইল সেলস বা খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। বর্তমান পরিস্থিতিতে উভয় প্রতিবেদনই ট্রেডারদের জন্য তেমন কোন গুরুত্ব বহন করে না। গত এক মাস ধরে মার্কেটের ট্রেডাররা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদনও উপেক্ষা করেছে। ট্রেডাররা এখনো মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 27.03.2026 analysis

শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে কেবল ইসিবির কয়েকজন প্রতিনিধির বক্তৃতা উল্লেখযোগ্য—বিশেষত ইসাবেল শ্নাবেলের। তবে গত সপ্তাহে তিনটি কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা সম্পর্কে ট্রেডাররা বিস্তৃত তথ্য পেয়েছে। আমরা জানতে পেরেছি যে ফেডারেল রিজার্ভ সম্ভবত অন্তত ২০২৬ সালের ডিসেম্বরের পূর্বে মূল সুদের হার পুনরায় কমাতে শুরু করবে না, এবং ইসিবি ও ব্যাংক অফ ইংল্যান্ডের কাছ থেকে আলাদা হয়ে ফেড বর্তমানে কঠোর আর্থিক নীতিমালা কঠোর করার দিকে যাচ্ছেনা। ক্রিস্টিন লাগার্ডের কথামত, মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হলে ইসিবি আগামী বৈঠকে আর্থিক নীতিমালা কঠোর করতে প্রস্তুত রয়েছে। তিনটি কেন্দ্রীয় ব্যাংকই আশা করছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ভোক্তা মূল্য বৃদ্ধি পাবে, কারণ তেল ও গ্যাসের মূল্যের অভূতপূর্ব বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ফলে নিকট ভবিষ্যতে মুদ্রাস্ফীতি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালা নির্ধারণ করবে। ডোনাল্ড ট্রাম্প রাতে পুনরায় ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন, তবে উভয় পক্ষ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্য থেকে যেকোনো সময় যেকোনো সংবাদ আসতে পারে এবং প্রায়শই তা পরস্পরবিরোধী হয়। আজ ইউরো 1.1527-1.1531 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন কারেন্সির মূল্যের শক্তিশালী ও টেকসই বৃদ্ধির কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না (শুধু ভূ-রাজনীতি নয়, সকল বিষয় বিবেচনায়), কিন্তু ট্রেডাররা সম্পূর্ণভাবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর দৃষ্টিপাত করায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলার বাড়তি সহায়তা পাচ্ছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.