empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.03.202609:44 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২৪ মার্চ। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Relevance up to 03:00 2026-03-25 UTC--4

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1510 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 100 পিপস বেড়ে যায়।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা পাঁচ দিন স্থগিত রাখার এবং শান্তিচুক্তি নিয়ে সম্ভাব্য সফলতার কথা ঘোষণা করার ফলে বিশ্বজুড়ে অর্থবাজারে লক্ষণীয় উত্থান-পতন সৃষ্টি হয়। একদিকে সামরিক অভিযান অবসানের ও আলোচনা শুরুর সম্ভাবনা তাৎক্ষণিকভাবে ঝুঁকি হ্রাস করে এবং বৈশ্বিক আর্থিক খাতে স্থিতিশীলতা নিয়ে আসে; অন্যদিকে এই ধরনের পদক্ষেপের স্থায়িত্ব ও বাস্তবেই আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে সত্যতা সংক্রান্ত অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ ইরান এখনও এই ধরনের আলোচনার কথা স্বীকার করেনি।

আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। সকালের দিকে ম্যানুফ্যাকচারিং ও সার্ভিসেস সেক্টরের বিজনেস অ্যাক্টিভিটি সংক্রান্ত সূচকগুলো প্রকাশ করা হবে। এই সূচকগুলোর ফলাফল ব্যবসায়িক কর্মপরিবেশের নির্ভরযোগ্য নির্দেশক হিসেবে কাজ করে—উৎপাদনের গতি, নতুন অর্ডার, কর্মসংস্থানের হার এবং মূল্যস্ফীতির প্রবণতাগুলো প্রতিফলিত করে। প্রত্যাশা করা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের সূচক পূর্ববর্তী পতনের পর কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে; তবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এইসব সূচকের উপর প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়।

এছাড়া বুন্ডেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াকিম নাগেলের আসন্ন ভাষণের দিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত। চলমান মূল্যস্ফীতি সংক্রান্ত অনিশ্চয়তা এবং ইউরোপীয় অর্থনীতি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায়, ইউরোজোনের অন্যতম প্রধান কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের প্রতিটি বার্তা আর্থিক নীতিমালা সম্পর্কিত নতুন সংকেতের আশায় বিশ্লেষণ করা হবে।

দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

Exchange Rates 24.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1615-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1592-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1615-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। EUR/USD পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাক ও কারেকশনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1576-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1592 এবং 1.1615-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1576-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1550-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1592-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1576 এবং 1.1550-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 24.03.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.