empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

13.03.202608:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ১৩ মার্চ কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

Relevance up to 00:00 2026-03-14 UTC--4

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

Exchange Rates 13.03.2026 analysis

বৃহস্পতিবার GBP/USD পেয়ার সেই একই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবের কারণে চাপের মধ্যে ছিল। অতএব মার্কিন ডলারের এই নতুন দর কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, ট্রাম্পের বাণিজ্য নীতি বা সামষ্টিক প্রতিবেদনগুলোকে বিবেচনা করা যায় না। আজ যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে, তবে সেগুলোর প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। স্পষ্ট করে বলতে গেলে, যদি অধিকাংশ মার্কিন প্রতিবেদনের ফলাফল ডলারের পক্ষে আসে তাহলে প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে; অন্যথায় অধিকাংশ প্রতিবেদনের ফলাফল দুর্বল হলে মার্কেটের ট্রেডাররা সম্ভবত সেগুলো উপেক্ষা করবে। মার্কিন ডলারের দর কেবল মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাড়ছে না—বরং বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কারণেই মার্কিন ডলারের মূল্য বাড়ছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

Exchange Rates 13.03.2026 analysis

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি আদর্শ ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন ট্রেডিং সেশন শুরুর আগেই এই পেয়ারের মূল্য 1.3403-1.3407 এরিয়া থেকে বাউন্স করে শর্ট পজিশন ওপেন করার সুযোগ দিয়েছিল। দিনের শেষ নাগাদ এই পেয়ারের মূল্য নিকটতম লক্ষ্যমাত্রা—1.3319-1.3331 এরিয়ায়—পৌঁছায় এবং সেখানে ন্যূনতম ডেভিয়েশনের সাথে বাউন্স করেছে। ফলে নতুন ট্রেডাররা প্রায় 50 পিপস লাভের সাথে তাদের শর্ট পজিশনগুলো ক্লোজ করার এবং এমনকি লং পজিশনও ওপেন করার সুযোগ পেয়েছিলেন।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য অব্যাহতভাবে "ভূ-রাজনৈতিক প্রবণতা" অনুসরণ করছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো মৌলিক ভিত্তি নেই, তাই ২০২৬ সালেও আমরা ২০২৫ সাল থেকে শুরু হওয়া বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যা এই পেয়ারের মূল্যকে অন্ততপক্ষে 1.4000 লেভেলের দিকে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামগ্রিক পরিস্থিতি প্রায়শই ব্রিটিশ পাউন্ডের জন্য অনুকূল ছিল না, কারণ মার্কেটের ট্রেডাররা পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর ফোকাস করছে—যা অব্যাহতভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটাচ্ছে।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার কাছ থেকে রিবাউন্ড করে তাহলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3403-1.3407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার নিচে কনসোলিডেট করলে নতুন শর্ট পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, এবং 1.3741-1.3751।

শুক্রবার যুক্তরাজ্য মাসিক জিডিপি ও শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে কোর পার্সনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার (PCE) সূচক, কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স, চতুর্থ প্রান্তিকের জিডিপি (দ্বিতীয় অনুমান), মার্কিন ভোক্তাদের ব্যক্তিগত আয়/খরচ সংক্রান্ত ডেটা ও ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আজ অনেকগুলো প্রতিবেদন প্রকাশের কথা থাকায় সেগুলোর ফলাফল মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টের উপর প্রভাব ফেলতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.