empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.03.202609:25 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৬ মার্চ

Relevance up to 01:00 UTC--5

বিটকয়েনের মূল্য $74,000-এ অবস্থান ধরে রাখতে পারেনি এবং আজ দ্রুত প্রায় $70,000-এ নেমে এসেছে। ইথেরিয়ামের মূল্যও $2,200-এ ওঠার পর দরপতনের শিকার হয়েছে।

Exchange Rates 06.03.2026 analysis

এদিকে গণমাধ্যমে খবর এসেছে যে অগ্রগামী প্রযুক্তিতে দৃঢ়ভাবে বিনিয়োগের জন্য পরিচিত ভেঞ্চার ক্যাপিটাল জায়ান্ট আন্দ্রেসেন হরোউইৎজ (a16z) ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিকাশে আবারও তার প্রতিশ্রুতি প্রদর্শন করছে। কোম্পানিটি তাদের নতুন ক্রিপ্টোকারেন্সি ফান্ডের জন্য $2 বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে। এই পদক্ষেপটি কেবল a16z-এর বিকেন্দ্রীকৃত প্রযুক্তির প্রতি ক্রমবর্ধমান আগ্রহই নয়, বরং ব্লকচেইন ইকোসিস্টেমের দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর তাদের আস্থারও ইঙ্গিত দেয়।

ফান্ডটির বিশেষায়িত বিভাগ a16z ক্রিপ্টো ওয়েবথ্রি ক্ষেত্রের একটি প্রধান প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের পোর্টফোলিওতে বিস্তৃত উদ্ভাবনী প্রকল্পগুলো রয়েছে: যার মধ্যে বিকেন্দ্রীকৃত ইন্টারনেটের মৌলিক অবকাঠামো থেকে শুরু করে ইউজার-ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন, যা ডিজিটাল বিশ্বের সঙ্গে ইন্টারঅ্যাকশনকে পুনর্বিবেচনা করার প্রতিশ্রুতি দেয়। $2 বিলিয়নের বিনিয়োগ আকর্ষণ a16z-এর এই উদ্দেশ্য প্রতিফলিত করে যে তারা কেবল প্রবণতাই অনুসরণ করবে না, বরং ভবিষ্যত গড়ায় সক্রিয়ভাবে অংশ নেবে। এই তহবিলসমূহ সম্ভবত ব্লকচেইনের পরবর্তী প্রজন্মের উদ্ভাবনকে সমর্থন করবে—হোক তা বৈপ্লবিক ক্রিপ্টো‑ফিনান্সিয়াল সার্ভিস, স্কেলেবিলিটি ও সিকিউরিটি বাড়ানোর নতুন প্রোটোকল, অথবা ডেটা ও কন্টেন্ট মালিকানার ধারণা রূপান্তরকারী বিকেন্দ্রীকৃত প্ল্যাটফর্ম।

এসব পদক্ষেপ স্পষ্টতই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ইতিবাচক; যত বেশি নতুন ও বৃহৎ প্রতিষ্ঠান এই খাঁতে আসবে এবং পরিকল্পিত বিনিয়োগ করা হবে, ততই ক্রিপ্টো মার্কেটে নেতৃস্থানীয় ইন্সট্রুমেন্টগুলোর ঐতিহাসিক উচ্চতা পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর ওপর নির্ভর রেখে ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব—দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা বজায় থাকার প্রত্যাশা করছি, যা এখনও অব্যাহত রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হয়েছে।

বিটকয়েন

Exchange Rates 06.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $71,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $70,700-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $71,70-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $70,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,700 এবং $71,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $69,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $70,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $69,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $70,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,000 এবং $69,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 06.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,107-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,075-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,107-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $2,052 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,075 ও $2,107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,019-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,052-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,019 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $2,075-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,052 ও $2,019-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.