empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.03.202609:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২ মার্চ। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ

যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3476 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণেই আমি পাউন্ড বিক্রি করিনি।

ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্রিটিশ পাউন্ড তীব্রভাবে দরপতনের শিকার হয়েছে। যুক্তরাজ্যের নেতৃত্বে এক যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছিল, যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়া হয়েছিল—ট্রেডাররা এই খবরকে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা বজার থাকার সম্ভাবনা হিসেবে ব্যাখ্যা করে, যা সরাসরি ব্রিটিশ পাউন্ডের মূল্যের উপর প্রভাব ফেলেছে। জ্বালানি সরবরাহ বিঘ্নতার সম্ভাবনা, বাণিজ্য রুট ব্যাহত হওয়ার আশঙ্কাসহ এসব ঘটনাগুলোর সম্ভাব্য অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা পাউন্ডে তাদের পজিশন হ্রাস করার পথ বেছে নিয়েছেন। এই কারণগুলো এবং সামগ্রিক অনিশ্চয়তা মিলে পাউন্ডের দ্রুত মূল্যহ্রাসে সহায়তা করেছে, যেটির মূল্য সাম্প্রতিক সময়ের অন্যতম নিম্নতম লেভেলে পৌঁছে গেছে।

সামষ্টিক প্রতিবেদনের দিক থেকে, আজ যুক্তরাজ্যের উৎপাদন খাতের কার্যক্রমভিত্তিক PMI সূচক প্রকাশিত হবে, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের জাতীয় অর্থনীতির একটি স্তম্ভ হিসেবে এই সূচকটি শিল্পক্ষেত্রের বর্তমান পরিস্থিতি, আগত অর্ডারের পরিমাণ এবং খাতটির ভবিষ্যৎ সম্ভাব্যতার ব্যাপারে অন্তর্দৃষ্টি দেবে। সাধারণভাবে ধারণা করা হচ্ছে যে এই প্রতিবেদনের ফলাফলের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে ব্রিটিশ শিল্পখাত আগের সমস্যাগুলো মোকাবেলা করতে পেরেছে কি না এবং স্থিতিশীলভাবে উত্তরণ প্রক্রিয়া বজায় রাখতে সক্ষম হয়েছে কি না। অতিরিক্তভাবে ন্যাশনওয়াইড আবাসন মূল্যের সূচকের পরিবর্তন সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশিত হবে। এই সূচকটির ফলাফল দেশটির রিয়েল এস্টেট খাতের অবস্থা সম্পর্কে প্রাথমিক সংকেত প্রদান করে—মূল্যগত গতিবিধি প্রতিফলিত করে এবং এর ফলে ভোক্তাদের আস্থা ও ক্রয়ক্ষমতার ওপর প্রভাব ফেলে। এই সূচকের যেকোনো ওঠানামা ভোক্তা ব্যয়ের উদীয়মান প্রবণতা সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 02.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3497-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3446-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3497-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3410-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3446 ও 1.3497-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3410-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3354-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ যেকোনো মুহূর্তে পাউন্ডের বিক্রেতাদের সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3446-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3410 এবং 1.3354-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

Exchange Rates 02.03.2026 analysis

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.