empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.03.202609:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২ মার্চ

বিটকয়েনের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীলতা প্রদর্শন করছে, যা $65,000 থেকে $67,000-এর সংকীর্ণ রেঞ্জের মধ্যে অবস্থান করছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের সূচনার ফলে সৃষ্ট উল্লেখযোগ্য দরপতনের পরে ক্রিপ্টো মার্কেটে এইরূপ স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি মার্কেটের সামগ্রিক পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে বলেই প্রতীয়মান হচ্ছে, যা ঝুঁকি পুনর্মূল্যায়নের দিকে নিয়ে যায় এবং ফলে মূল্যের অস্থিরতা বাড়ায়।

Exchange Rates 02.03.2026 analysis

ক্রিপ্টো মার্কেটে মূলধনের ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামও চাপের মুখে রয়েছে—মানসিকভাবে গুরুত্বপূর্ণ $2,000 লেভেলের কাছাকাছি এটির ট্রেড করা হচ্ছে কিন্তু বর্তমানে মূল্য উক্ত লেভেলের নিচেই রয়েছে। ইথেরিয়ামের দরপতন ট্রেডারদের মধ্যে ব্যাপকভাবে সতর্ক থাকার প্রবণতাকে প্রতিফলিত করে, যারা অনিশ্চয়তার মধ্যে ঝুঁকিপূর্ণ পজিশনগুলো কমাতে চেষ্টা করছেন।

সাম্প্রতিককালে সংঘটিত ভূ-রাজনৈতিক ঘটনাগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওপর বাড়তি প্রভাব ফেলছে। ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য স্বর্ণ ও কিছু অন্যান্য প্রচলিত মুদ্রা, যেমন মার্কিন ডলারের জন্য, বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়ামের তুলনায় অনেক বেশি চাহিদা বিরাজ করছে। ট্রেডাররা যেন পরবর্তী ঘটনার অপেক্ষায় রয়েছে, যা বর্তমান প্রবণতা বজায় রাখতে সাহায্য করছে এবং বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যকে স্থিতিশীল রাখছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকের ওপর ভিত্তি করে আমার ট্রেডিং কার্যক্রম অব্যাহত রাখব, দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতার ধারাবাহিকতা অটুট থাকবে বলে ধরে নিচ্ছি।

নিচে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী বর্ণনা করা হয়েছে।

বিটকয়েন

Exchange Rates 02.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $66,700-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $68,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $65,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,700 ও $68,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $65,800-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $64,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $66,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,800 ও $64,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 02.03.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,015-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,973-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,015-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,933 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,973 ও $2,015-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,888-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,933-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,888 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,973-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,933 ও $1,888-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.