Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সাম্প্রতিক দরপতনের পরে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিটির মূল্য তিন সপ্তাহ ধরে সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রদর্শন করছে এবং মন্থর নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে প্রত্যাবর্তনের চেয়ে "ডিজিটাল স্বর্ণের" আরেকটি দরপতনের সম্ভাবনাই বেশি। মূলত কেবল তখনই বিটকয়েনের মূল্যের টেকসই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে আলোচনা করা উচিত হবে যখন এটির মূল্য সাইডওয়েজ চ্যানেল ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হবে।
এদিকে ইউরো প্যাসিফিক ক্যাপিটালের প্রেসিডেন্ট পিটার শিফফ ট্রেডারদের সতর্ক করে জানিয়েছেন যে বিটকয়েনের আরও দরপতনের সম্ভাবনা রয়েছে এবং সবাইকে যত দ্রুত সম্ভব "ডিজিটাল স্বর্ণ" থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। শিফ বলেছেন $50,000-এ দরপতন লং পজিশনের ধারাবাহিক লিকুইডেশন এবং স্টপ লস ট্রিগার করতে পারে। তদুপরি, তিনি $20,000 বা সম্ভব হলে তারও নিচে দরপতনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে প্রতিটি প্রবণতা এবং প্রতিটি কারেকশন আলাদা। আজ বিটকয়েন লিভারেজ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং হাইপের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত—এসব কারণই এটির মূল্য $126,000 পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু একইসাথে $60,000 পর্যন্ত নয়, তার চেয়েও অনেক গভীর কারেকশনও ঘটতে পারে। এখন পর্যন্ত বিটকয়েন কেবল তার মূল্যের অর্ধেকটাই হারিয়েছে, তবে ঐতিহাসিক অভিজ্ঞতা অনুযায়ী বিটকয়েনের মূল্যের আরও অনেক বেশি কারেকশন হতে পারে।
পিটার শিফ আরও যুক্তি দিয়েছেন যে বিটকয়েনের কোনো অন্তর্নিহিত মূল্য নেই এবং তাই তাত্ত্বিকভাবে এটির মূল্য যেকোন লেভেলে নেমে যেতে পারে। এর মূল্য প্রায়শই মাইনিংয়ের ব্যয়ের সঙ্গে সংযুক্ত, কিন্তু মাইনিংয়ের ব্যয় বৃদ্ধির ফলে বিটকয়েনের অন্তর্নিহিত মূল্য পরিবর্তিত হয় না। অতিরিক্তভাবে, বিটকয়েনের মূল্য অত্যন্ত অস্থির ও অনিশ্চিত, তাই প্রাতিষ্ঠানিক ট্রেডাররা এটিকে ছেড়ে আরও পূর্বাভাসযোগ্য অ্যাসেট—যেমন স্বর্ণ ও স্টক—এ বিনিয়োগ সরিয়ে নিতে পারে।
বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (যা তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এই মুহূর্তে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি $57,500-ও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। পয়েন্ট অভ ইন্টারেস্ট (POI) এরিয়া গুলো থেকে ডেইলি টাইমফ্রেমে নিকটতম বিয়ারিশ FVG বর্তমানে মূল্যের থেকে যথেষ্ট দূরে অবস্থিত। এছাড়া 4-ঘণ্টার টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমার ডাইভারেজেন্সের দিকে নজর দেবেন, কারণ এখনও বিয়ারিশ প্রবণতাই বজায় রয়েছে।
দৈনিক টাইমফ্রেমে নিম্নমুখী প্রবণতা এখনও চলমান রয়েছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লকই বিবেচিত হচ্ছিল এবং এখনও তা বজায় আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সেই প্যাটার্ন গঠনের পর ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% হ্রাস পেয়েছে—যা প্রায় $2,500-এর সমপরিমাণ। স্বল্পমেয়াদে একটি ঊর্ধ্বমুখী কারেকশনের প্রত্যাশা করা হচ্ছে, তবে ইথেরিয়ামের মূল্য একটি সংকীর্ণ সাইডওয়েজ চ্যানেলে আটকে রয়েছে। রেঞ্জের ভিতরে থাকাকালীন সময় কেবল সেই চ্যানেলের বর্ডার থেকে ট্রেডিং করা উচিত।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।