empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.02.202611:41 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের চাহিদা আবারও বাড়ছে

মার্কিন বাণিজ্য নীতিসংক্রান্ত অনিশ্চয়তা মার্কেটে অস্থিতিশীলতা সৃষ্টি করায় এবং মার্কিন ডলারের দুর্বল হওয়ায় আজ স্বর্ণের মূল্য বেড়েছে।

Exchange Rates 23.02.2026 analysis

এশীয় ট্রেডিং সেশনে স্বর্ণের মূল্য 1.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $5,180-এর কাছাকাছি পৌঁছায়। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি পূর্বে আরোপিত শুল্ক বজায় রাখতে আবারও 15% শুল্ক আরোপ করবেন। উল্লেখ্য যে এর একদিন আগে সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় যে জরুরি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক বাতিল করা হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যারা বাণিজ্যযুদ্ধের তীব্রতা বৃদ্ধি ও তার বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব সম্পর্কে চিন্তিত। ঐতিহ্যগতভাবে স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে দেখা হয়, এবং এই পরিস্থিতি স্বর্ণের পক্ষে কাজ করেছে—বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিরাপদ অ্যাসেটে রাখতে চাচ্ছেন। ডলারের দুর্বলতাও স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে, বিশেষ করে যারা অন্যান্য কারেন্সি হোল্ড করে রেখেছেন। স্বর্ণের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট মূলত মার্কিন বাণিজ্য নীতি সংক্রান্ত পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে, স্বর্ণের দর সম্ভবত আরও বাড়বে; তবে যদি এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছান যায়, তখন স্বর্ণের মূল্যের নিম্নমুখী কারেকশন দেখা যেতে পারে।সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিসমূহ সম্পর্কে অনিশ্চয়তা বেড়েছে এবং মার্কেটেও অস্থিরতা সৃষ্টি হয়েছে—ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির প্রধান বলেছেন যে যতক্ষণ না এ ব্যাপারে স্পষ্ট ধারণা না পাওয়া যায় ততদিন পর্যন্ত তিনি ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি স্থগিত করার প্রস্তাব দেবেন , এবং ভারতীয় কর্মকর্তরাও যুক্তরাষ্ট্র ভ্রমণ স্থগিতের ঘোষণা দিয়েছেন। জাপানের শাসক দলীয় এক সদস্য পরিস্থিতিকে "বাস্তবিক অর্থে বিশৃঙ্খল" হিসেবে বর্ণনা করেছেন।
উল্লেখ্য যে চলতি মাসের শুরুতে পরিলক্ষিত হঠাৎ দরপতন থেকে পুনরুদ্ধারে স্বর্ণের এই মূল্যবৃদ্ধি সাহায্য করেছে—তখন স্বর্ণের মূল্য ঐতিহাসিক সর্বোচ্চ স্তর থেকে নিম্নমুখী হয়েছিল। স্বর্ণের মূল্য মূলত এই কারণে বৃদ্ধি পাচ্ছে যে বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি সুবিধাজনক প্রভাবক অপরিবর্তিত রয়েছে—উদাহরণস্বরূপ ভূ-রাজনৈতিক উত্তেজনে বৃদ্ধি পাচ্ছে এবং সরকারী বন্ড ও কারেন্সি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক মনোভাব বিরাজ করছে।হেজ ফান্ডগুলোর পজিশন হ্রাসের মধ্যে স্বর্ণের মূল্যের আরও উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশিত হচ্ছে। কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের তথ্য মতে স্বর্ণের ফিউচারসে নেট লং পজিশন প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

Exchange Rates 23.02.2026 analysis

মধ্যপ্রাচ্যে এখনও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে—ট্রেডাররা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান টানাপোড়েনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। যদিও দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিতে বিশাল সামরিক শক্তি কেন্দ্রীভূত করেছে, যা সামরিক হামলা বা ব্যাপক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র:

ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,223 ব্রেক করাতে হবে। এই লেভেল ব্রেক করা হলে স্বর্ণের মূল্যের $5,317-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে; যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে স্বর্ণের মূল্যের প্রায় $5,416-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন ঘটে তাহলে মূল্য $5,137-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে স্বর্ণের মূল্য এই রেঞ্জ ব্রেকআউট করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $5,051 পর্যন্ত নেমে যেতে পারে, পরবর্তীতে $4,975 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.