The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
যখন MACD সূচকটি শূন্য বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3638-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল। এই কারণে আমি পাউন্ড বিক্রি করিনি।
গতকাল যুক্তরাষ্ট্রে ছুটি ছিল, ফলে মার্কেটে পরিলক্ষিত সকল মুভমেন্ট বর্তমানে রিট্রেসমেন্ট হিসেবে বিবেচনা করা যায়। আজ ট্রেডাররা নিশ্চিতভাবেই যুক্তরাজ্যে প্রকাশিতব্য প্রতিবেদনের দিকে নজর রাখবে, যেখানে শ্রমবাজার সংক্রান্ত পরিসংখ্যন প্রকাশিত হবে। এই বছরের জানুয়ারিতে বেকারভাতা আবেদনের সংখ্যা ডিসেম্বরের 17,900 থেকে বাড়িয়ে 22,800 হওয়ার পূর্বাভাস রয়েছে। যদি এই ফলাফল পূর্বাভাস ছাড়িয়ে যায়, তবে তা অর্থনৈতিক মন্দার আশংকা বাড়িয়ে GBP/USD-এর দরপতন ঘটাতে পারে। বেকারত্ব হার 5.1%-এ অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে, যা পাউন্ডের জন্য যথেষ্ট নেতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মূল দৃষ্টি থাকবে গড় আয়ের ওপর। এই সূচকের মাত্র 4.6% বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। এই সূচক মুদ্রাস্ফীতির ঝুঁকির ইঙ্গিত দেয়: সুতরাং সূচকটির ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গেলে ব্যাংক অফ ইংল্যান্ড কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের সম্ভাবনা শক্তিশালী হবে, যা পাউন্ডকে সমর্থন দেবে। বিপরীতে, যদি সূচকটির ফলাফল তীব্রভাবে নিম্নমুখী হয় তাহলে সুদের হার হ্রাসের সম্ভাবনা উন্মুক্ত হবে, যা GBP/USD-এর মূল্যের নিম্নমুখী প্রবণতাকে আরও তীব্র করবে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব দেব।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3638-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3618-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3683-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3604-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3618 ও 1.3638-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3604-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3583-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের হতাশাজনক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের বিক্রেতারা সক্রিয় হতে পারে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3618-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3604 এবং 1.3583-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।