The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, তবু এর মধ্যে অল্প কয়েকটিই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। আমাদের যুক্তরাজ্যে প্রকাশিতব্য প্রতিবেদন থেকে শুরু করা উচিত, কারণ সেগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ যুক্তরাজ্যে বেকারত্ব, বেকারভাতার আবেদন ও মজুরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আমাদের মতে, এই প্রতিবেদনগুলোর ফলাফল সম্ভবত মার্কেটে শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। আজকের অন্যান্য প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর (ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে) প্রভাবেও মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা কম। উদাহরণস্বরূপ, জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, তবে এটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রাথমিক অনুমান যা ট্রেডাররা সাধারণত গুরুত্ব সহকারে বিবেচনা করেন না। ইউরোপে ZEW ইনস্টিটিউট থেকে অর্থনৈতিক মনোভাব সংক্রান্ত সূচকগুলোর ফলাফল আরও বেশি আকর্ষণীয় হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP প্রতিবেদন প্রকাশিত হবে, কিন্তু ট্রেডাররা সাধারণত মাসিক প্রতিবেদন ও নন-ফার্ম পে-রোল প্রতিবেদনের ফলাফলের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদের কয়েকটি বক্তব্য উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের শ্রমবাজার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর ফেড সদস্যদের বক্তব্যে নীতিগত অবস্থানের পরিবর্তন প্রতিফলিত হতে পারে। আমরা মনে করি যে মার্কিন মুদ্রাস্ফীতির হার ২%-এর কাছাকাছি পৌছালে ফেড 'ডোভিশ' বা নীতিগতভাবে নমনীয় অবস্থান গ্রহণ করতে পারে। ফেড সদস্যগণ নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে সেটি মার্কেটে মার্কিন ডলার বিক্রি করার আরেকটি কারণ হিসেবে কাজ করবে। ইসিবির ক্ষেত্রে সাম্প্রতিক প্রতিবেদনে মুদ্রাস্ফীতির হার 1.7%-এ নেমে এসেছে। যদি এই ইউরোজোনের মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে কমতে থাকে, তাহলে ইসিবিকে নতুন করে আর্থিক নীতিমালা নমনীয় করতে বাধ্য হতে পারে, যদিও ক্রিস্টিন লাগার্ডে বর্তমানে এমন একটি পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছেন।
চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের খুবই শান্তভাবে ট্রেডিং দেখা যেতে পারে, কারণ আজ উল্লেখযোগ্য ইভেন্টের সংখ্যা বেশ কম। ইউরো 1.1830-1.1831 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে (গতকাল এখানে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল)। আমরা এখনও মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। আজ আবারও মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।