Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে বলে নির্ধারিত আছে। মূলত উল্লেখযোগ্য একমাত্র প্রতিবেদন হিসেবে ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনকে বিবেচনা করা হচ্ছে। এটি বেশ আকর্ষণীয় প্রতিবেদন হলেও ততটা গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় শিল্পখাত চীনের বাড়তি প্রতিযোগিতা এবং ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের কারণে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হয়েছে। তাই এই সূচকের ফলাফল থেকে ইউরোর জন্য সহায়তার আশা করা যায় না। জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ইভেন্ট ক্যালেন্ডারে আজ কিছুই অন্তর্ভুক্ত নেই।
সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে কেবল ফেডারেল রিজার্ভের প্রতিনিধি মিশেল বোম্যানের বক্তব্যই আলাদা করে লক্ষণীয়। শ্রমবাজার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের প্রকাশের পর মার্কিন মুদ্রানীতি সংক্রান্ত কমিটির সদস্যদের অবস্থান পরিবর্তিত হওয়ার আশঙ্কা করা যায়। আমাদের ধারণা, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি যখন 2%-এর কাছাকাছি নেমে আসছে তখন ফেডের অবস্থান আরও 'ডোভিশ' অর্থাৎ নমনীয় হতে পারে। ফেড সদস্যদের অবস্থান নমনীয় হলে সেটি মার্কেটে মার্কিন ডলার বিক্রি করার আরেকটি কারণে পরিণত হতে পারে।
চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারেরই খুব শান্তভাবে ট্রেডিং দেখা যেতে পারে, কারণ অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত আছে। ইউরো 1.1899-1.1908 এরিয়া থেকে অথবা 1.1830-1.1837 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। আজ সম্ভবত অস্থিরতার মাত্রা কম থাকবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।