Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
এশীয় ট্রেডিংয়ের সময়ে ক্রিপ্টো মার্কেটে পরিলক্ষিত উর্ধ্বমুখী মুভমেন্ট অস্থায়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (CFTC) দ্রুত বিবর্তনশীল ক্রিপ্টো খাতকে ঐতিহ্যবাদী আর্থিক খাতের সাথে অন্তর্ভুক্ত করতে ও এই খাতের কার্যকারিতা সম্পর্ক জানতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্থাটি ইনোভেশন অ্যাডভাইজরি কমিটিতে ক্রিপ্টো খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করেছে।
এই পদক্ষেপটি নির্দেশ করে যে ডিজিটাল অ্যাসেটসমূহের কার্যকর নিয়ন্ত্রণ ও এই খাতকে সহায়তার জন্য ক্রিপ্টো জগতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সক্রিয়ভাবে সংলাপে বসা প্রয়োজন, CFTC-এর মধ্যে এমন ধারণা ক্রমাগত বাড়ছে।
প্রভাবশালী এই কমিটিতে এখন কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং; রিপলের সিইও ব্র্যাড গার্লিংহাউজ, যিনি রিপল পেমেন্ট নেটওয়ার্কের পেছনে থাকা প্রতিষ্ঠানটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি; এবং হাই ট্রানজ্যাকশন থ্রুপুটের জন্য পরিচিত সোলানা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা আনাতলি ইয়াকোভেংকোর মতো বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউনিসোয়াপ, ক্রাকেন, কালশি এবং পলিমার্কেটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রতিনিধিদের উপস্থিতিও ক্রিপ্টো ইকোসিস্টেমের বিস্তৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করে—যেখানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম এবং ভেঞ্চার খাতের বিনিয়োগকারীরা জায়গা পেয়েছেন।
CFTC-এর অ্যাডভাইজরি কমিটিতে ক্রিপ্টো খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো উন্মুক্ত সংলাপ ও জ্ঞানের আদানপ্রদানকে উৎসাহিত করা। এই সহযোগিতা কার্যক্রম CFTC-কে প্রযুক্তিগত বিবরণ, মার্কেটের গতিশীলতা এবং ক্রিপ্টো অ্যাসেট সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি গুলো ভালভাবে বুঝতে সহায়তা করবে, যা পরিণামে আরও পরিমিত ও কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার সক্ষমতা বাড়াবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্যও এটি একটি সুযোগ যাতে তারা এমনভাবে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কাঠামো গঠনে সহায়তা করে যা উদ্ভাবনকে সমর্থন করে এবং বিনিয়োগকারীদের সুরক্ষাও নিশ্চিত করে। এটি ক্রিপ্টো মার্কেট, ব্লকচেইন প্রযুক্তি এবং এই খাতের ভবিষ্যতের বিকাশের পক্ষে ইতিবাচক হবে কি না—তা আপনাদের বিবেচনার উপর নির্ভর করে।
ট্রেডিংয়ের পরামর্শ
বিটকয়েনক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $68,900-এ ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে, যা সরাসরি $72,100-এ এবং পরে $74,600-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত দেবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে বিটকয়েনের মূল্য প্রায় $77,300-এর লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে; বিটকয়েনের মূল্য সেই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি মার্কেটে বুলিশ প্রবণতা পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে, বিটকয়েনের মূল্য $65,600-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হতে পারে। বিটকয়েনের মূল্য এই এরিয়ার নিচে নেমে গেলে দ্রুত $62,600 পর্যন্ত দরপতন হতে পারে। আরও দরপতনের ক্ষেত্রে পরবর্তীতে বিটকয়েনের মূল্য $60,100 পর্যন্ত নেমে যেতে পারে।ইথেরিয়াম
ইথেরিয়ামের মূল্য $1,972-এর উপরে স্থিতিশীলভাবে অবস্থান গ্রহণ করলে সরাসরি $2,060-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পরবর্তীতে ইথেরিয়ামের মূল্য প্রায় $2,169-এর লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে; এই লেভেল অতিক্রম করলে মার্কেটে বুলিশ প্রবণতা শক্তিশালী হবে এবং ক্রেতাদের আগ্রহ পুনরায় বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে। দরপতনের ক্ষেত্রে, ইথেরিয়ামের মূল্য $1,874-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ওই এরিয়ার নিচে নেমে গেলে ইথেরিয়ামের মূল্য দ্রুত $1,783-এ পৌঁছাতে পারে। আরও দরপতনের ক্ষেত্রে পরবর্তীতে ইথেরিয়ামের মূল্য $1,685 পর্যন্ত নেমে যেতে পারে।
চার্টে যা যা দেখা যাচ্ছে:
সাধারণত, অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা পৌঁছালে মার্কেটের বর্তমান মোমেন্টাম থেমে যেতে পারে অথবা নতুন প্রবণতার সূচনা হতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।