empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

11.02.202609:29 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১১ ফেব্রুয়ারি

ট্রেডারদের মধ্যে স্নায়ুচাপ ও আতংক বজায় রয়েছে। বিটকয়েনের মূল্য $67,000-এ ফিরে এসেছে, আর ইথেরিয়ামের মূল্য $2,000-এর নিচে নেমে গেছে, যা ক্রিপ্টো মার্কেটে অব্যাহতভাবে বিক্রির প্রবণতা নির্দেশ করে।

Exchange Rates 11.02.2026 analysis

তথ্য অনুসারে বর্তমানে ক্রিপ্টো মার্কেটে পরিলক্ষিত দরপতনের প্রবণতা মূলত যুক্তরাষ্ট্র থেকে আসা খবরের প্রভাবে দেখা যাচ্ছে। গতকাল ব্ল্যাকরক আরও 3,402টি বিটকয়েন ($234 মিলিয়ন মূল্যের) এবং 30,216টি ইথেরিয়াম ($60.8 মিলিয়ন মূল্যের) কয়েনবেস প্রাইমে বিক্রয়ের জন্য স্থানান্তর করেছে। ব্ল্যাকরকের মতো বড় প্রতিষ্ঠান ছাড়াও ছোট বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ায় ক্রিপ্টো মার্কেট থেকে মূলধন বের হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে।

আমরা বিটকয়েনের মূল্যের যে ধস নামতে দেখছি তা মূলত ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রির মাধ্যমে গুণমানসম্পন্ন বা অপেক্ষাকৃত স্থিতিশীল অ্যাসেটে বিনিয়োগের প্রবণতাকে ত্বরান্বিত করছে, যা ইতোমধ্যেই অনিশ্চিত অবস্থায় থাকা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাড়তি চাপ সৃষ্টি করছে। নতুন মূলধন প্রবাহের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পূর্বে ক্রিপ্টো মার্কেটে প্রবৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে থাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন সতর্কতা অবলম্বন করছেন। তারা হয়তো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থেকে স্পষ্ট সংকেত বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের স্থিতিশীলতার অপেক্ষায় রয়েছেন। নতুন মূলধন প্রবাহ ছাড়া মার্কেটকে ইতোমধ্যেই বিদ্যমান ভলিউমের ওপর ভারসাম্য বজায় রাখতে হয়, এবং বিক্রেতারা সক্রিয় থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে দরপতন ঘটায়।

উল্লেখ্য যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ক্রিপ্টো মার্কেটে দরপতনের ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে; তবে এটি জানা জরুরি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সাধারণত উচ্চমাত্রার অস্থিরতায় বিরাজ করছে, এবং তীব্র প্রতিকূল পরিস্থিতি এই মার্কেটের স্বাভাবিক ব্যাপার। তবুও স্থিতিশীলভাবে মূল্যের পুনরুদ্ধার এবং নতুন মূলধন প্রবাহ না আসা পর্যন্ত ট্রেডারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত এবং আরও ক্রিপ্টো অ্যাসেটের মূল্যের আরও ওঠানামার জন্য প্রস্তুত থাকা জরুরি।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক ট্রেডিং কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করব, প্রত্যাশা করছি যে দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার অবসান হয়নি এবং তা অব্যাহত থাকতে পারে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলীর বর্ণনা নিচে দেওয়া হয়েছে।

বিটকয়েন

Exchange Rates 11.02.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $67,700-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $68,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $66,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,700 এবং $68,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $65,900-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $66,900-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $65,900-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $67,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,900 এবং $65,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 11.02.2026 analysis

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,029-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,984-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,029-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $1,951 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,984 এবং $2,029-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,896-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,951-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,896 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $1,984-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,951 ও $1,896-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.