empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

05.02.202611:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: নতুন করে বিক্রির প্রবণতার মধ্যে বিটকয়েনের মূল্য প্রায় $70,000‑এ নেমে গেছে

Relevance up to 01:00 2026-02-06 UTC--5

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের এক মন্তব্যের পর বিটকয়েনের মূল্য প্রায় $70,000‑এ নেমে যায়। তিনি বলেছেন যে মার্কিন সরকার জব্দকৃত বিটকয়েন ধরে রাখবে, কিন্তু বর্তমান দরপতনের সময় বিটকয়েন কিনবে না এবং মার্কেটে আরও দরপতন হলে ব্যাংকগুলোকেও এই ধরণের অ্যাসেট কেনার জন্য বাধ্য করবে না।

Exchange Rates 05.02.2026 analysis

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে স্পষ্টভাবেই বিটকয়েনের কৌশলগত রিজার্ভে জব্দকৃত বিটকয়েন রাখার বিষয়টি প্রতিফলিত হচ্ছে এবং এজন্য আর কোনো বাজেট বরাদ্দ করা হবে না, তাই ক্রিপ্টো মার্কেটের ট্রেডারদের সক্রিয়ভাবে মার্কিন সরকারি সহায়তার প্রত্যাশা করা উচিত হবে না। যদিও ট্রেজারি সেক্রেটারির মন্তব্যের কারণেই নিশ্চিতভাবে দরপতন শুরু হয়েছে বলে ধরে নেওয়া উচিত হবে না, তবু এগুলো ছোট বিনিয়োগকারীদেরকে আতংকিত করে তাঁদের ক্রিপ্টো অ্যাসেট বিক্রি করতে বাধ্য করেছে। বড় হোল্ডাররা সম্ভবত দরপতনকে কাজে লাগিয়ে আরও আকর্ষণীয় মূল্যে পজিশন ওপেন করেছে — যা অস্থির ক্রিপ্টো মার্কেটে একটি স্বাভাবিক কৌশল। এ ধরনের সরকারি বক্তব্যগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব এখনো স্পষ্ট নয়। একদিকে, সক্রিয়ভাবে মার্কিন সরকারি সমর্থনের অভাবে বিটকয়েনের প্রতি আস্থা নড়বড়ে হতে পারে এবং ব্যাপক গ্রহণযোগ্যতা দুর্বল করে দিতে পারে। অন্যদিকে, এটি সেই বিকেন্দ্রীভূত অর্থনীতির সমর্থকদের এই যোক্তিকতাকে শক্তিশালী করেছে যারা বিটকয়েনকে রাষ্ট্রীয় প্রভাব থেকে মুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরছেন। আগামী কয়েক সপ্তাহ ও মাসে মার্কেটের ট্রেডাররা আরও সরকারি কর্মকর্তাদের মন্তব্য এবং বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পদক্ষেপের দিকে দৃষ্টিপাত করবে। এটি মনে রাখা উচিত যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সমর্থক ছিলেন, এবং তার মন্তব্যগুলো অতীতে মার্কেটে তাৎপর্যপূর্ণ সমর্থন দিয়েছে। আইনপ্রণেতাদের মধ্যে আলোচ্য ক্ল্যারিটি বিলসহ ক্রিপ্টো বিধিনিষেধ প্রণয়ন বিষয়ক অগ্রগতিও একটি গুরুত্বপূর্ণ কারণ। বর্তমান অস্থিরতা সত্ত্বেও অনেক বিশ্লেষক বিটকয়েনের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আশাবাদী। তারা সীমিত সরবরাহ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ, এবং বিনিময় মাধ্যম ও মূল্য ধরে রাখার উপায় হিসেবে এই অ্যাসেটের সম্ভাবনাকে নির্দেশ করছেন। ট্রেডিংয়ের পরামর্শ:

Exchange Rates 05.02.2026 analysis

টেকনিক্যাল দৃষ্টিকোন থেকে, বিটকয়েনের ক্রেতারা এটির মূল্যকে $72,100‑এ পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে, যা $74,600 এবং তারপরে $77,400‑এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। পরবর্তী লক্ষ্যমাত্রা প্রায় $80,100‑এর কাছাকাছি অবস্থিত। বিটকয়েনের মূল্য সেই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি মার্কেটে বুলিশ প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, বিটকয়েনের মূল্য $68,900‑এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ওই এরিয়া ব্রেক করে নিম্নমুখী হলে বিটকয়েনের মূল্য $65,700‑এর দিকে নেমে যেতে পারে, এবং পরবর্তীতে প্রায় $62,400‑এর কাছাকাছি পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

Exchange Rates 05.02.2026 analysis

ইথেরিয়ামের ক্ষেত্রে, $2,159‑এর উপরে স্পষ্টভাবে কনসোলিডেশন হলে $2,316‑এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা প্রায় $2,466‑এর কাছাকাছি অবস্থিত। ইথেরিয়ামের মূল্য ওই লেভেল অতিক্রম করলে মার্কেটে বুলিশ প্রবণতা শক্তিশালী হবে এবং ক্রেতাদের আগ্রহ পুনরুজ্জীবিত হতে পারে। যদি ইথারের দরপতন হয়, তাহলে মূল্য $2,017‑এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ওই জোনের নিচে গেলে ইথারের মূল্য দ্রুত প্রায় $1,891‑এ নেমে যেতে পারে, এবং পরবর্তীতে প্রায় $1,768‑এর কাছাকাছি পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

চার্টে যা যা দেখা যাচ্ছে:

  • লাল লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে অথবা সক্রিয় মুভমেন্ট শুরু হতে পারে;
  • সবুজ লাইন ৫০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • নীল লাইন ১০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • হালকা সবুজ লাইন ২০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।

সাধারণত, অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা পৌঁছালে মার্কেটের বর্তমান মোমেন্টাম থেমে যেতে পারে অথবা নতুন প্রবণতার সূচনা হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.