Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
আজও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত শুক্রবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র দরপতনের পর স্বর্ণের মূল্য পুনরায় $5,000-এর নিচে নেমে এসেছে। রূপাও ধ্বংসাত্মকভাবে দরপতনের শিকার হয়েছে, যা রেকর্ড উত্থানের সমাপ্তি ঘটিয়েছে—সার্বিক বিশ্লেষণ অনুসারে এই মুভমেন্ট অনেকটাই তীব্র ও দ্রুত ছিল।
স্বর্ণের স্পট মূল্য প্রায় 8% কমে গেছে এবং গত বৃহস্পতিবার অর্জিত রেকর্ড উচ্চতা থেকে প্রায় এক‑পঞ্চমাংশ হ্রাস পেয়েছে আছে। সোমবার রূপার দর আরও 14.6% হ্রাস পেয়েছে, যা আগের সেশনে 23% দৈনিক দরপতনের পরে ঘটেছে—রেকর্ড অনুযায়ী যা সবচেয়ে তীব্র দরপতন ছিল। নতুন করে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা মার্কেটে লিকুইডিটি কমিয়ে দিচ্ছে। বহু বিনিয়োগকারীর ধারণা, স্বর্ণ ও রূপার মূল্যের বর্তমান লেভেলেই উল্লেখযোগ্যভাবে ওভারবট কন্ডিশন বিরাজ করছে এবং ক্রেতারা দৃঢ়ভাবে ফিরতে হলে আরও যুক্তিসঙ্গত সাপোর্ট লেভেল দরকার।
যেমনটি উপরে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে মূল্যবান ধাতুগুলোর মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় ট্রেডারদেরও বিস্মিত করেছে। জানুয়ারিতে স্বর্ণ ও রূপার মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ত্বরান্বিত হয়েছিল, কারণ বিনিয়োগকারীরা ভূ‑রাজনৈতিক অস্থিরতা, জাতীয় মুদ্রার অবমূল্যায়ন এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতার ওপর হুমকির পুনরুত্থানের মাঝে স্বর্ণ ও রূপায় বিনিয়োগ করা শুরু করেছিল। চীনের স্বর্ণের প্রবণতাও এই উত্থানকে ত্বরান্বিত করেছিল। মার্কেটের অনুমানমূলক গতিবিধি উপেক্ষা করা যায় না। মূল্যের স্বল্পমেয়াদী ওঠানামা কাজে লাগাতে অ্যালগরিদমিক ট্রেডিং ও হেজ‑ফান্ডগুলোর কার্যক্রম অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে এবং বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে শান্ত থাকা এবং আতংকিত বা অতিরঞ্জিত উদ্দীপিত না হয়েছে মৌলিক বিশ্লেষণের উপর নির্ভর করা অপরিহার্য।নিকটমেয়াদী দৃষ্টিভঙ্গি বেশ অনিশ্চিত। ভূ‑রাজনীতি, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের ভবিষ্যৎ পরিবর্তন মূল্যবান ধাতুগুলো মূল্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। এছাড়া দরপতনের সময় চীনা বিনিয়োগকারীরা কতটা সক্রিয়ভাবে স্বর্ণে বিনিয়োগ করবে সেটির মার্কেটের পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।গত শুক্রবার মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেভিন ওয়ার্শকে ফেডের চেয়ারম্যান হিসেবে মনোনোয়ন দেয়ার ঘোষণার প্রভাবে স্বর্ণ ও রূপার ব্যাপক দরপতন হয়েছে। সেই সংবাদ প্রতিবেদনের প্রভাবে ডলারের দর বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীদের সেই প্রত্যাশা কমে গেছে যে মার্কিন প্রশাসন দুর্বল জাতীয় মুদ্রার বিষয়টিকে সহনশীল দৃষ্টিতে দেখবে সহ্য করবে।রূপার ক্ষেত্রে, চীনে রূপা ক্রয়ের প্রবণতা অভ্যন্তরীণভাবে সরবরাহ সংকটকে তীব্র করেছিল, তবে মার্কেটে নিম্নমুখী প্রবণতার ফলে বিনিয়োগ চাহিদা কমলে ওই প্রবণতা শিথিল হতে পারে।স্বর্ণের টেকনিক্যাল দৃশ্যপট অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $4,591-এ পুনরুদ্ধার করার চেষ্টা করা উচিত। ওই লেভেল ব্রেক করলে স্বর্ণের মূল্যের $4,647‑এর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যা ব্রেক করে ওপরে ওঠা বেশ কঠিন হবে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে আপাতত প্রায় $4,708 লেভেল নির্ধারণ করা যেতে পারে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, স্বর্ণের মূল্য $4,481‑এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটে নিয়ন্ত্রণ দখল করার চেষ্টা করবে। তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য বড় ধাক্কা হবে এবং স্বর্ণের মূল্য দ্রুতই $4,432 পর্যন্ত নেমে যেতে পারে, পরবর্তীতে $4,372‑এর দিকেও দরপতন হতে পারে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।