The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের উপরে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য প্রথমবারের মতো 1.1734-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরো কেনার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করেছিল। ফলশ্রুতিতে, এই পেয়ারের মূল্য মাত্র 10 পিপস বৃদ্ধির পর বুলিশ মুভমেন্ট শেষ হয়েছে।
গতকাল ইউরোপীয় রাষ্ট্রগুলো তাঁদের বৃহৎ অংকের মার্কিন ডলারভিত্তিক অ্যাসেট— যা বন্ড ও ইক্যুইটি আকারে রয়েছে—ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরুদ্ধে চাপের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে উদ্বেগ বাড়ায় ইউরোর প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য ট্রান্সআটলানটিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা ডলারের থেকে সক্রিয়ভাবে বিনিয়োগ সরিয়ে ইউরোতে বিনিয়োগ করছেন, যা ইউরোর দর বৃদ্ধি ঘটিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের কঠোর অবস্থান ও সুরক্ষাবাদী নীতি বিবেচনা এমন পরিস্থিতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় সরকারগুলো তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব অনুভব করলে আর্থিক সম্পদ ব্যবহার করে তারাও পাল্টা ব্যবস্থা নিতেও পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও সার্বভৌম বন্ডভিত্তিক তহবিলগুলো দ্বারা ধারণকৃত মার্কিন অ্যাসেট বিক্রি করা হলে ডলারের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হতে পারে এবং মার্কিন আর্থিক ব্যবস্থা অস্থিরতার সম্মুখীন হতে পারে। তবু, এমন পদক্ষেপ ইউরোপের জন্যও ঝুঁকিপূর্ণ; ডলারের তীব্র দরপতন ইউরোপীয় রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অর্থনৈতিক মন্দার উদ্রেক করতে পারে। উপরন্তু, এমন পদক্ষেপ বৈরিতা হিসেবে বিবেচিত হতে পারে এবং সংঘাত বাড়িয়ে তুলতে পারে।
সামষ্টিক প্রতিবেদনের বিষয়ে বলতে গেলে, আজ ডিনের প্রথমার্ধে ইউরোজোনে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না; কেবল ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এবং বুন্ডেসব্যাংক প্রেসিডেন্ট জোয়াকিম নাগেলের বক্তব্য অনুষ্ঠিত হবে নির্ধারিত আছে। ইসিবির কর্মকর্তারা সম্ভবত গ্রিনল্যান্ডে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, তবে তাদের মন্তব্যসমূহ সম্ভবত ইউরোর মূল্যের মুভমেন্টকে তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করবে না। ব্যাপক সম্ভাবনা রয়েছে যে মার্কেটের ট্রেডাররা ট্রাম্পের বক্তব্যের জন্য অপেক্ষা করতেই চাইবে, যা মার্কেটের ভারসাম্যের মৌলিক পরিবর্তন ঘটাতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা 1 এবং পরিকল্পনা 2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1763-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1728-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1763-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজকের বক্তব্যে শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প দৃঢ় অবস্থান গ্রহণ করলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1710-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1728 এবং 1.1763-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1710-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1680-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ এই পেয়ারের উপর উল্লেখযোগ্য চাপ ফিরে আসার সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1728-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1710 এবং 1.1680-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।