The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল এবং মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছিল। ফলে সকালেই এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে গ্রিনল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে চলমান ঘটনাসমূহের কারণে ট্রেডাররা মার্কিন ডলার থেকে মুক্তি পেতে চায়। স্মরণ করিয়ে দিচ্ছি যে, ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে দ্বীপটি আমেরিকার কাছে হস্তান্তর বা বিক্রি করার দাবি জানিয়েছিলেন, যদিও তাঁর এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নকে প্ররোচিত করতে ট্রাম্প কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর আবারও 10% শুল্ক আরোপ করেন, যা কার্যত গত বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে অকার্যকর করে তুলেছে। ইইউ নিকট ভবিষ্যতে পাল্টা নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে বাণিজ্যযুদ্ধ পুনরায় জ্বলে উঠেছে এবং ডলার দরপতনের সম্মুখীন হয়েছে। গতকাল প্রকাশিত সামষ্টিক প্রতিবেদনের মধ্যে জার্মানি ও ইউরোজোনের ZEW ইনস্টিটিউটের দুইটি বিজনেস সেন্টিমেন্ট সূচক উল্লেখযোগ্য ছিল; উভয় সূচকের ফলাফল ইতিবাচক ছিল, যা ইউরোকে সহায়তা করেছে। খুব শীঘ্রই এই পেয়ারের মূল্য 1.1800–1.1830 এরিয়ায় ফিরে যেতে পারে, যা 1.1400–1.1830-এর সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমা।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। সকালে এই পেয়ারের মূল্য 1.1655–1.1666 এরিয়ার ওপর কনসোলিডেট করে, যা নতুন ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই এই পেয়ারের মূল্য 1.1745–1.1754-এর লক্ষ্যমাত্রায় পৌঁছায়। সেই এরিয়া থেকে সংঘটিত রিবাউন্ডকে সেল সিগন্যাল হিসেবে বিবেচনা করা যেত এবং শর্ট পজিশন ওপেন করা সম্ভব ছিল; দিনের শেষে সেই ট্রেডগুলো সামান্য লাভের সাথে ক্লোজ করা যেত।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ফলে স্বল্পমেয়াদে এই পেয়ারের মূল্য সম্ভবত 1.1400–1.1830-এর সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমার দিকে ফিরে যাবে এবং তা পুনরায় ব্রেক করার চেষ্টা করে শেষ পর্যন্ত সাত মাসব্যাপী দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জ থেকে বেরিয়ে যেতে চাইবে। মার্কিন ডলারের ক্ষেত্রে সামগ্রিক মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক পটভূমি এখনও বেশ নেতিবাচক রয়েছে, তবে দৈনিক টাইমফ্রেমে ফ্ল্যাট- রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রাধান্য বিস্তার করছে এবং ট্রেডাররা কার্যত সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে।
বুধবার এই পেয়ারের মূল্য 1.1745–1.1754 এরিয়া ব্রেক করলে নতুন ট্রেডাররা নতুন করে লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1800–1.1830-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। গতকালের মতো এই পেয়ারের মূল্য 1.1745–1.1754 এরিয়া থেকে বাউন্স করলে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655–1.1666-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলসমূহ বিবেচনা করা যেতে পারে: 1.1354–1.1363, 1.1413, 1.1455–1.1474, 1.1527–1.1531, 1.1550, 1.1584–1.1591, 1.1655–1.1666, 1.1745–1.1754, 1.1808, 1.1851, 1.1908, 1.1970–1.1988। আজ ইউরোজোনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে বক্তব্য দেবেন; মার্কিন ইভেন্ট ক্যালেন্ডারে তেমন কিছু অন্তর্ভুক্ত নেই। গ্রিনল্যান্ডকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি এখনও মার্কেটে প্রভাব বিস্তার করছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।