Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার ধারাবাহিকতা বজায় রয়েছে। মনে করিয়ে দিচ্ছে যে দৈনিক টাইমফ্রেমে দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জের মধ্যে ইউরোর মূল্যের মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে, যা ৭ মাস ধরে অব্যাহত রয়েছে। এই পেয়ারের মূল্য 1.1400–1.1830-এর সাইডওয়েজ চ্যানেলের উর্ধ্ব সীমায় পৌঁছানোর পরই মূল্য নিম্নমুখী হয় এবং ধারাবাহিকভাবে তিন সপ্তাহ ধরে দরপতনের শিকার হচ্ছে। শুক্রবার আমরা এই পেয়ারের তীব্র দরপতন হতে দেখেছি, যা সোমবার রাতেরবেলা এই পেয়ারের মূল্যের উত্থানের ফলে আংশিকভাবে পুষিয়ে নেয়া গিয়েছে। কিন্তু ওই মুভমেন্টগুলো কি বাস্তবিক অর্থে সত্যিই শক্তিশালী ছিল? শুক্রবার এক ঘণ্টার মধ্যে এই পেয়ারের 40 পিপস দরপতন হয় এবং মোট দৈনিক অস্থিরতার পরিমাণ ছিল 45 পিপস। সোমবার ইউরোর মূল্য এক ঘণ্টার মধ্যে 45 পিপস বৃদ্ধি পেয়েছে। তাই চার্টে ঐ দুটি মুভমেন্ট চমকপ্রদ মনে হতে পারে, অথচ বাস্তবিক অর্থে মার্কেটে এখনও স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কিন ডলারের তীব্র দর বৃদ্ধির কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। দেশটির শিল্প উৎপাদন মাসিক ভিত্তিতে 0.4% বেড়েছে, যা বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে একটু বেশি ছিল। দিনের বাকি সময়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হয়নি বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হয়নি।
শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছে। মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য 1.1584–1.1591 এরিয়ায় পৌঁছেছিল, কিন্তু দৈনিক ও সাপ্তাহিক ট্রেডিং শেষ হওয়ার সময় এই পেয়ারের মূল্য দৃঢ়ভাবে বৃদ্ধি প্রদর্শন করতে পারেনি। তবে সোমবার এই পেয়ারের মূল্য আবারও ওই এরিয়া থেকে বাউন্স করে আরেকটি বাই সিগন্যাল গঠন করেছে। উক্ত সিগন্যালের ক্ষেত্রে এই পেয়ারের মূল্যের 1.1655–1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন চলমান রয়েছে, যা ট্রেন্ডলাইন দ্বারা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এই পেয়ারের মূল্য 1.1800–1.1830 এরিয়া (দৈনিক টাইমফ্রেমে দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জের উর্ধ্ব সীমা) অতিক্রম করতে ব্যর্থ হয়েছে, তাই টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী এই পেয়ারের দরপতন বিষয়টি স্বাভাবিক এবং 1.1400 লেভেল পর্যন্ত দরপতন অব্যাহত থাকতে পারে। সামগ্রিক মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক পটভূমি মার্কিন ডলারের জন্য বেশ নেতিবাচকই রয়ে গেছে, কিন্তু দৈনিক টাইমফ্রেমে দৃশ্যমান ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত রয়েছে, এবং ট্রেডাররা প্রায়শই সামষ্টিক অর্থনৈতিক পটভূমি উপেক্ষা করছে।
সোমবার নতুন ট্রেডাররা 1.1584–1.1591 এরিয়া থেকে লং পজিশন ওপেন করতে পারে, যেখানে মূল্যের 1.1655–1.1666-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1655–1.1666 এরিয়া থেকে বাউন্স করে তাহলে শর্ট পজিশন প্রাসঙ্গিক হবে, যেখানে মূল্যের 1.1584–1.1591-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ লেভেলসমূহ: 1.1354–1.1363, 1.1413, 1.1455–1.1474, 1.1527–1.1531, 1.1550, 1.1584–1.1591, 1.1655–1.1666, 1.1745–1.1754, 1.1808, 1.1851, 1.1908, 1.1970–1.1988। আজ ইউরোপীয় ইউনিয়নে ডিসেম্বরের মুদ্রাস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে, যেখানে ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না। উল্লেখ্য যে দ্বিতীয় মূল্যায়ন সর্বদা প্রথমটির চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই আমরা উক্ত প্রতিবেদনের প্রভাবে মার্কেটে কোনো শক্তিশালী প্রতিক্রিয়ার আশা করছি না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।