Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
মঙ্গলবারও GBP/USD পেয়ারের মূল্যের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে—এই পেয়ারের মূল্য প্রথমে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনের কাছ থেকে বাউন্স করে এবং এরপর ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হতে থাকে। দিনভর ট্রেডাররা একাধিক টেকনিক্যাল বাই সিগন্যাল গঠিত হতে দেখেছে। এসব সিগন্যাল ছাড়াও সকালে যুক্তরাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়, যা শুরুতে নতুন ট্রেডারদের জন্য বিশ্লেষণ করা কঠিন ছিল। তবে এগুলোর ফলাফল যুক্তিসংগতভাবে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত প্রদান করে। আমাদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল বেকারত্বের হার নয় বরং মজুরি বৃদ্ধির হার। মজুরি বৃদ্ধির হার সরাসরি মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে, আর মূল্যস্ফীতির হার আবার ব্যাংক অব ইংল্যান্ডের আর্থিক নীতিমালার ওপর প্রভাব বিস্তার করে। তাই, যদি মজুরি বৃদ্ধির হার শক্তিশালী হয়, তাহলে এটি নির্দেশ করে যে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির গতি পুনরায় বাড়তে পারে, যা ব্যাংক অব ইংল্যান্ডের প্রত্যাশার বিপরীত। আজ সকালের মধ্যেই নতুন ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশিত হওয়ার কথা রয়েছে, এবং আগামীকাল ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখন ব্রিটিশ পাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল সময় অতিক্রান্ত হচ্ছে। যদি দেশটির মূল্যস্ফীতি বেড়েই চলে, তাহলে এটি ব্রিটিশ মুদ্রার পক্ষে বড় সমর্থন হিসেবে কাজ করবে এবং ব্যাংক অব ইংল্যান্ড ডিসেম্বর মাসে আর্থিক নীতিমালা নমনীয় করার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে মোট চারটি বাই সিগন্যাল গঠিত হয়, যেগুলো মূলত একটি অপরটির পুনরাবৃত্তিমূলক ছিল। প্রথমে এই পেয়ারের মূল্য 1.3413–1.3421 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, এরপর এই পেয়ারের মূল্য উপর থেকে ওই লেভেল তিনবার রিটেস্ট করে। আজ সম্ভবত মূল্য চতুর্থবারের মতো রিটেস্ট করতে পারে এবং সেক্ষেত্রে এই পেয়ারের মূল্যের আরও ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে, যেখানে মূল্যের 1.3466–1.3475 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্থানীয় পর্যায়ে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে, মধ্যমেয়াদে ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো কারণ নেই, তাই আপাতত আমরা শুধুমাত্র এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টেরই প্রত্যাশা করছি। সামগ্রিকভাবে, আমরা 2025 সালে পরিলক্ষিত বৈশ্বিক ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যা সামনের কয়েক মাসে এই পেয়ারের মূল্যকে 1.4000 লেভেলের দিকেও নিয়ে যেতে পারে।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3413–1.3421 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে মূল্যের 1.3466–1.3475-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন ট্রেডাররা নতুন লং পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করতে পারেন। অন্যদিকে, যদি এই পেয়ারের মূল্য উল্লিখিত এরিয়াটি ব্রেক করে নিম্নমুখী হয়, তাহলে শর্ট পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে, মূল্যের 1.3319–1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেম অনুযায়ী বিবেচনাযোগ্য গুরুত্বপূর্ণ ট্রেডিং লেভেলগুলো হলো 1.2913, 1.2980-1.2993, 1.3043, 1.3096-1.3107, 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3413-1.3421, 1.3466-1.3475, 1.3529-1.3543, এবং 1.3574-1.3590। বুধবার যুক্তরাজ্যে মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যা মূলত আজকের দিনের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে। যদি প্রকাশিত মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে ব্রিটিশ মুদ্রার মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। তবে, যদি মূল্যস্ফীতি হ্রাস পায়, তাহলে এই পেয়ারে মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।