Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার সন্ধ্যায় ফেডারেল রিজার্ভের বৈঠকের পর বৃহস্পতিবার EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। মনে করিয়ে দেই, ফেডের বছরের শেষ বৈঠকের ফলাফলকে পুরোপুরিভাবে "ডোভিশ বা নমনীয়" বলা যায় না। ফেড সুদের হার কমালেও ২০২৬ সালে সুদের হার হ্রাসের ক্ষেত্রে কার্যত দীর্ঘমেয়াদি বিরতির ঘোষণা দিয়েছে। আগামী বছরের কেবলমাত্র একবার মুদ্রানীতি নমনীয়করণের পরিকল্পনা করা হয়েছে, যা মার্কিন ডলারের জন্য ইতিবাচক সংবাদ। তবুও, এবারে মার্কেটের ট্রেডাররা এমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে যেন ফেড ৪–৫ বার সুদের হার কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়াও উল্লেখযোগ্য যে, আগের দুটি বৈঠকেও ফেড সুদের হার হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল, এবং এরপরই ডলারের দর বৃদ্ধি পায়। তাই বর্তমানে মার্কিন কারেন্সির দরপতন মূলত দৈনিক টাইমফ্রেমে চলমান ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিংয়ের সাথে সম্পর্কিত। এই পেয়ারের মূল্য 1.1400–1.1830-এর সাইডওয়েজ চ্যানেলের নিম্নসীমা থেকে ঘুরে দাঁড়িয়েছে, তাই ফেডের বৈঠকের আগেই এই চ্যানেলের উপরের সীমার দিকে মূল্যবৃদ্ধির সম্ভাবনা অনুমান করা যেত। দীর্ঘমেয়াদে, আমরা ২০২৫ সালে পরিলক্ষিত বৈশ্বিক ঊর্ধ্বমুখী প্রবণতা আবার শুরু হবে বলে আশাবাদী, যেখানে এই পেয়ারের মূল্য 1.1800 লেভেল ব্রেক করলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা দেখা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, গতকাল মার্কিন ট্রেডিং সেশনের সময় প্রথম ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। এই পেয়ারের মূল্য 1.1745–1.1754 রেজিস্ট্যান্স এরিয়াতে পৌঁছায়, কিন্তু এরপর আর ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে পারেনি। শুক্রবার সকালে, এই পেয়ারের মূল্য এই এরিয়া থেকে বাউন্স করেছে। এর আগের বাই সিগন্যালটি বুধবার সন্ধ্যায় গঠিত হয়েছিল। যারা এই সিগন্যালের ভিত্তিতে লং পজিশন ওপেন করেছিলেন, তারা প্রায় 60 পিপস মুনাফা অর্জন করতে সক্ষম হন।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, যদিও এই সপ্তাহে মূল্য ট্রেন্ডলাইন ব্রেক করেছে। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ নেতিবাচক, তাই আমরা এই পেয়ারের আরও মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। এমনকি টেকনিক্যাল বিষয়গুলো এ মুহূর্তে ইউরোকে সহায়তা করছে, কারণ দৈনিক টাইমফ্রেমে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং এখনো চলমান রয়েছে এবং এই রেঞ্জের নিম্নসীমা থেকে মূল্য বিপরীতমুখী হওয়ার পরে উপরের সীমার দিকে এই পেয়ারের মূল্য বৃদ্ধির আশা করা যায়।
শুক্রবার নতুন ট্রেডাররা 1.1745–1.1754 এরিয়া থেকে ট্রেড করতে পারেন। যদি মূল্য এই এরিয়া থেকে বাউন্স করে, তাহলে মূল্যের 1.1655–1.1666-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে। অন্যদিকে, যদি এই লেভেলের উপরে মূল্যের কনসলিডেশন হয়, তাহলে মূল্যের 1.1808-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ পাওয়া যাবে।
৫-মিনিট টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য বিবেচনাযোগ্য লেভেলগুলো হলো 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1808, 1.1851, 1.1908, 1.1970-1.1988। শুক্রবার ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই কিংবা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না। শুধুমাত্র জার্মানিতে নভেম্বর মাসের মুদ্রাস্ফীতির অনুমান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। ফলে, আজ মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করতে পারে এবং সম্পূর্ণরূপে টেকনিক্যাল বিশ্লেষণের ওপর ভিত্তি করে ট্রেডিং করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।