The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
বৃহস্পতিবার GBP/USD পেয়ারের মূল্য কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে, তবে মূল্যের ভোলাটিলিটির মাত্রা অত্যন্ত স্বল্প ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এবং বেকারত্ব সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হলেও তাতে মার্কেটে উল্লেখযোগ্য কোনো মুভমেন্ট দেখা যায়নি। ব্রিটিশ পাউন্ডের মূল্য 1.3043 থেকে 1.3107 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তবে এখন একটি নতুন ডিসেন্ডিং ট্রেন্ডলাইন গঠিত হয়েছে, যেটি ব্রেক না করা পর্যন্ত ভবিষ্যতে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা সীমিতই থাকবে। আমরা আগেই উল্লেখ করেছি, ননফার্ম পেরোল এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ হলেও, গতকাল প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল থেকে ফেডারেল রিজার্ভের বছরের শেষ বৈঠক বা সুদের হারের বিষয়ে কোনো দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। সে হিসেবে এগুলো কার্যত অর্থহীন। ব্রিটিশ পাউন্ডের মূল্য বর্তমানে আবারো একটি স্থানীয় "বটমে" অবস্থান করছে এবং আবারও "এখান থেকে বৃদ্ধি পাওয়ার" চেষ্টা করবে।
৫ মিনিটের টাইমফ্রেমে বৃহস্পতিবার একাধিক ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যা বেশ অপ্রত্যাশিত ছিল। দিনের শুরুতেই প্রথম সিগন্যালটি গঠিত হয়, যখন এই পেয়ারের মূল্য দুইবার 1.3043 লেভেল থেকে বাউন্স করে—যা আমরা পূর্বে উল্লেখ করেছিলাম। পরবর্তী সময়ে (মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের কিছুটা সহায়তায়) এই পেয়ারের মূল্য বৃদ্ধি পায় এবং কার্যকরভাবে 1.3096-1.3107 এরিয়ার দিকে যায়। সেই মুহূর্তে লং পজিশন ক্লোজ করে মুনাফা নেওয়া যেত। 1.3096-1.3107 এরিয়াতে গঠিত সেল সিগন্যাল কাজে লাগিয়ে ট্রেড করা উচিত কি না, তা একটি উন্মুক্ত প্রশ্ন হলেও, এই ট্রেড করলেও কোনো লোকসানের সম্মুখীন হতে হতো না।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের আবারও একটি নতুন নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক সময়ে এমনকি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকেও এই পেয়ারের মূল্যের মুভমেন্ট খুব একটা যৌক্তিক নয়। আমরা আগেই বলেছি, ডলারের মূল্যের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য কোনো বৈশ্বিক ভিত্তি নেই, তাই মধ্যমেয়াদে আমরা কেবল ব্রিটিশ পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতারই প্রত্যাশা করছি। তবে দৈনিক টাইমফ্রেমে চলমান কারেকশন/ফ্ল্যাট মুভমেন্ট এখনো শেষ হয়নি এবং স্থানীয় মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট ব্রিটিশ পাউন্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার, নতুন ট্রেডাররা 1.3096-1.3107 এরিয়ার মধ্যে নতুন ট্রেডিং সিগন্যালের প্রত্যাশা করতে পারেন। যদি এই এরিয়া থেকে এই পেয়ারের মূল্য বাউন্স করে, তাহলে মূল্যের 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে। অন্যদিকে, যদি মূল্য এই এরিয়ার ওপরে কনসোলিডেট করে, তাহলে মূল্যের 1.3203-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করা যেতে পারে।
৫ মিনিটের টাইমফ্রেমে বর্তমানে ট্রেডিংয়ের জন্য বিবেচনাযোগ্য লেভেলগুলো হলো: 1.2913, 1.2980-1.2993, 1.3043, 1.3096-1.3107, 1.3203-1.3211, 1.3259, 1.3329-1.3331, 1.3413-1.3421, 1.3466-1.3475, 1.3529-1.3543, এবং 1.3574-1.3590।
শুক্রবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের সেবাখাত ও উৎপাদনখাত ভিত্তিক বিজনেস অ্যাক্টিভিটি সূচক প্রকাশিত হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের কথা না থাকায় এই প্রতিবেদনের ফলাফল মার্কেটে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যেহেতু সামগ্রিকভাবে মার্কেটে দুর্বল মাত্রার ভোলাটিলিটি বিরাজ করছে, তাই শক্তিশালী প্রতিক্রিয়ার পরিবর্তে হালকা মুভমেন্টেরই প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, যুক্তরাজ্যে রিটেইল সেলস বা খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।