Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
বুধবার, আবারও GBP/USD কারেন্সি পেয়ারের দরপতন হয়েছে, তবে মূল্য 1.3107 লেভেলের নিচে স্থিতিশীলভাবে অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, যা এখন ব্রিটিশ কারেন্সির মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা সৃষ্টি করছে। তবে আজ যুক্তরাজ্যে তৃতীয় প্রান্তিকের জিডিপি এবং শিল্প উৎপাদনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যা ব্রিটিশ পাউন্ডের জন্য আরেকটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে। বৈশ্বিক পর্যায়ে (দৈনিক টাইমফ্রেমে) আমরা এখনো এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীতে নিম্নমুখী কারেকশন দেখতে পাচ্ছি, তাই আমরা এখনো এই পেয়ারের মূল্য বৃদ্ধির সম্ভাবনাই বিবেচনায় নিচ্ছি। মনে রাখতে হবে, নিম্নমুখী কারেকশন বা ফ্ল্যাট মুভমেন্ট দীর্ঘ সময় ধরে চলতে পারে। তাই এই মুহূর্তে পাউন্ডের মূল্যের অযৌক্তিক নিম্নমুখী মুভমেন্ট আমাদের কাছে খুব বেশি আশ্চর্যজনক নয়। এটি বৈশ্বিক মৌলিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রধান অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক। একই সময়ে, মার্কেট এবং এখানকার বড় ট্রেডারদের পজিশন ওপেন/ক্লোজ করার নিজস্ব নীতিমালা রয়েছে, যা সাধারণত সবসময় সংখ্যাগরিষ্ঠ ট্রেডারদের প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় না।
৫-মিনিটের টাইমফ্রেমে বুধবার দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। শুরুতেই এই পেয়ারের মূল্য 1.3096-1.3107 এরিয়ার নিচে স্থিতিশীলভাবে অবস্থান করেছিল, তবে এই সিগন্যালটি ফেক সিগন্যাল হিসেবে প্রমাণিত হয়েছে। এরপর এই পেয়ারের মূল্য পুনরায় উল্লিখিত এরিয়ার উপরে ফিরে আসে, যা নতুন ট্রেডারদের জন্য লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি করেছিল। সামগ্রিকভাবে, এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা আবারও বেশ দুর্বল ছিল, তাই উচ্চ লাভের সম্ভাবনা ছিল না।
ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে বর্তমানে GBP/USD পেয়ারের মূল্যের একটি নতুন নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে, যা ট্রেন্ডলাইনের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আগেই যেমনটি উল্লেখ করা হয়েছে, দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের পক্ষে বৈশ্বিক পর্যায়ে কোনো শক্তিশালী ভিত্তি নেই। তাই আমরা মধ্যমেয়াদে কেবল এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশাই করছি। তবে, দীর্ঘমেয়াদে ফ্ল্যাট মুভমেন্ট (বা কারেকশন) এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করছে, যা সামষ্টিক অর্থনৈতিক ও মৌলিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অযৌক্তিক।
বৃহস্পতিবার, নতুন ট্রেডাররা 1.3096-1.3107 এরিয়া থেকে নতুন ট্রেডিং সিগন্যালের আশায় ট্রেডে প্রবেশ করতে পারেন। যদি মূল্য ওই এরিয়া থেকে রিবাউন্ড করে, তাহলে মূল্যের 1.3203-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে। অন্যদিকে, যদি মূল্য ওই এরিয়া ব্রেক করে নিচে অবস্থান গ্রহণ করে, তাহলে শর্ট পজিশন বিবেচনায় আনা যেতে পারে, যেখানে এই পেয়ারের মূল্যের 1.3043-এর যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে বর্তমানে ট্রেডিংয়ের জন্য বিবেচনাযোগ্য লেভেলগুলো হলো 1.2913, 1.2980-1.2993, 1.3043, 1.3096-1.3107, 1.3203-1.3211, 1.3259, 1.3329-1.3331, 1.3413-1.3421, 1.3466-1.3475, 1.3529-1.3543, 1.3574-1.3590। বৃহস্পতিবার যুক্তরাজ্যে তৃতীয় প্রান্তিকের জিডিপি এবং শিল্প উৎপাদন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনগুলোর ফলাফল মার্কেটে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা বর্তমান টেকনিক্যাল কাঠামোর সঙ্গে নাও সঙ্গতিপূর্ণ হতে পারে। তাই, বৃহস্পতিবার সকালে এই পেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই যথার্থ হবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।