The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবার নিম্নমুখী প্রবণতার মধ্যেই EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিং চলমান ছিল। ইচ্ছা করলে, মার্কিন ডলারের মূল্যের মাত্র ৫০ পিপসের ঊর্ধ্বমুখী মুভমেন্টের পেছনে সহজেই যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া যায়। ইউরোজোনে বার্ষিক ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার ১.৯%-এর নিচে নেমে গেছে, যা কার্যত আগামীকাল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদ হার কমানোর সম্ভাবনাকে শতভাগ নিশ্চিত করে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে JOLTs থেকে প্রকাশিত চাকরির শূন্যপদসংক্রান্ত প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে বেশি ছিল। অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত দুটি প্রতিবেদনের মধ্যে দুটিরই ফলাফল মার্কিন ডলারের পক্ষে ছিল। তবে, গত কয়েক মাস ধরে মার্কেটের ট্রেডাররা ইতিবাচক মার্কিন সামষ্টিক অর্থনৈতিক সংবাদ উপেক্ষা করে আসছে, আর ইউরোজোনের মুদ্রাস্ফীতি একেবারেই ট্রেডারদের আগ্রহ আকর্ষণ করেনি, কারণ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালে প্রতিটি বৈঠকেই সুদ হার কমিয়ে আসছে। তাহলে কি মুদ্রানীতি এখনো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে? না, কারণ আমরা আগেও উল্লেখ করেছি—ইসিবি ধারাবাহিকভাবে সুদ কমালেও ইউরোর মূল্য বরং সক্রিয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই, আমরা মনে করি না যে ডলারের মূল্যের সাম্প্রতিক শক্তিশালী মুভমেন্টের কোনো মধ্যমেয়াদি তাৎপর্য রয়েছে। আমরা এখনো ধরে নিচ্ছি যে, ট্রাম্পের নেতৃত্বে বাণিজ্যযুদ্ধ চলমান থাকায় ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
মঙ্গলবার ৫ মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। প্রথমে, প্রায় ৬-৭ ঘণ্টা ধরে 1.1413–1.1424 এরিয়াতে একটি সেল সিগন্যাল গঠিত হয়। এই কনসোলিডেশনের পর নিম্নমুখী মুভমেন্ট শুরু হয় এবং খুব সামান্য বিচ্যুতির সঙ্গে মূল্য 1.1363 লেভেল পর্যন্ত যায় এবং সেখান থেকে রিবাউন্ড করে। তাই, নতুন ট্রেডাররা দিনের প্রথমার্ধে শর্ট পজিশন ওপেন করে দিনের দ্বিতীয়ার্ধে তা ক্লোজ করতে পারতেন। এই ট্রেড থেকে সম্ভাব্য লাভ ছিল প্রায় ২৫ পিপস।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করেছে; তবে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বায়িত্ব নেয়ার সময় শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। মূলত ট্রাম্প এখনো মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র এই বিষয়টিই ডলারের দরপতনের জন্য যথেষ্ট। এই কারণেই ট্রেডাররা বিনা দ্বিধায় মার্কিন ডলার থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। যেহেতু ট্রাম্পের আরোপিত শুল্ক এখনো বাতিল হয়নি, বাণিজ্যযুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বুধবার EUR/USD পেয়ারের মূল্য যেকোনো দিকেই মুভমেন্ট প্রদর্শন করতে পারে, কারণ ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে মার্কেটে মূল্যায়িত হয়েছে এবং আজকের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রভাবও তুলনামূলকভাবে দুর্বল থাকবে। সুতরাং, ট্রাম্প যদি নতুন করে শুল্ক আরোপের ঘোষণা না দেন, তবে আজ টেকনিক্যাল বিশ্লেষণের ভিত্তিতে ট্রেড করাই শ্রেয়।
৫ মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য বিবেচ্য লেভেলগুলো হলো: 1.0940–1.0952, 1.1011, 1.1088, 1.1132–1.1140, 1.1198–1.1218, 1.1267–1.1292, 1.1354–1.1363, 1.1413–1.1424, 1.1474–1.1481, 1.1513, 1.1548, 1.1571, 1.1607–1.1622।
বুধবার জার্মানি, ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রে পরিষেবা খাতভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম সূচক প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যার সঙ্গে ADP থেকে বেসরকারি খাতের কর্মসংস্থান সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। আমাদের মতে, ISM পরিষেবা সূচকের ফলাফল সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে ব্যবহৃত হয় এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।