The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
মঙ্গলবার শুধুমাত্র দুটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। যদিও প্রথম প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে এবং দ্বিতীয়টি সরাসরি মার্কিন শ্রমবাজারের সঙ্গে সম্পর্কিত, আমাদের বিশ্বাস, এগুলোর কোনোটিই মার্কেটে শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বা ট্রেডারদের সামগ্রিক মনোভাবের পরিবর্তন ঘটাবে না। বিষয়টি হলো, ইউরোজোনের মুদ্রাস্ফীতি প্রতিবেদন এক বা দুই বছর আগে ইউরোর জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এখন সুদের হার হ্রাসের চক্রের শেষ ধাপে পৌঁছে গেছে এবং প্রতি বৈঠকে সুদের হার কমানো হলেও, এই সূচক এখন বাস্তবিক অর্থে আর মুদ্রানীতিতে তেমন কোনো প্রভাব ফেলছে না। উপরন্তু, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নমনীয় করার প্রতিক্রিয়ায়ও ট্রেডাররা এখন সাড়া দিচ্ছে না। ইউরোর মূল্য গত চার মাস ধরে ঊর্ধ্বমুখী হলেও, তার পেছনের কারণ পুরোপুরি ভিন্ন। এদিকে JOLTs থেকে আসন্ন প্রতিবেদন দুই মাসের বিলম্বে প্রকাশিত হয়, এবং ট্রেডাররা সাধারণত বেকারত্বের হার ও নন-ফার্ম পেরোল প্রতিবেদনের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে।
মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টের মধ্যে ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্য (কুক, গুলসবি এবং লোগান) উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে আমরা আগেও বলেছি, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য বর্তমানে মার্কেটে কোনো তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলছে না, কারণ তাদের নীতিমালা ও অবস্থান এখন পুরোপুরি স্পষ্ট এবং মার্কেটে এখনো মূলত "ট্রাম্পের গৃহীত পদক্ষেপের" উপর ভিত্তি করে মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে।
আমাদের বিশ্বাস, ট্রেডারদের জন্য এখনো একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো চলমান বাণিজ্যযুদ্ধ। যদি শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বেশিরভাগ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত না হয়, তাহলে ডলারের দরপতন অব্যাহত থাকতে পারে। এমনকি ট্রাম্প নতুন কোনো শুল্ক আরোপ না করলেও, মার্কেটের ট্রেডারদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট এবং তার নীতিমালার প্রতি দৃষ্টিভঙ্গি এতটাই নেতিবাচক যে ডলার দরপতন অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুরুতে ট্রাম্পের শুল্ক অবরুদ্ধ করার রায় দিলেও, পরদিন আরেকটি আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে। এরপরই ট্রাম্প কর্তৃক স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধির সম্ভাবনা খবর ছড়িয়ে পড়ে।
সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে, মূলত টেকনিক্যাল বিষয়গুলোর ভিত্তিতেই উভয় কারেন্সি পেয়ারের ট্রেডিং করা হতে পারে, যতক্ষণ না দিনেরবেলা ট্রাম্পের পক্ষ থেকে কোনো বড় খবর আসে। তাই, আজ মার্কেটে তুলনামূলকভাবে শান্ত বা ফ্ল্যাট মুভমেন্ট দেখা যেতে পারে। ইউরোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরিয়া হলো 1.1413–1.1424। ব্রিটিশ পাউন্ডের জন্য গুরুত্বপূর্ণ লেভেল হলো 1.3518।
সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।