Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
সোমবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে, তবে এর মধ্যে কেবল একটি প্রতিবেদনই প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ—তা হলো মার্কিন ISM ম্যানুফ্যাকচারিং PMI। মনে রাখা উচিত, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত দুটি সূচক প্রকাশিত হয়: ISM এবং S&P থেকে। এর মধ্যে S&P সূচকটিকে ISM-এর তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। একই ধরনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সংক্রান্ত PMI জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নেও প্রকাশিত হবে, এবং এসব অঞ্চলে এই সূচকটির গুরুত্ব যুক্তরাষ্ট্রের তুলনায় তুলনামূলকভাবে বেশি। তবে তারপরও এটিকে খুব বেশি সূচক হিসেবে বিবেচনা করা হয় না।
সোমবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টের মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি ক্রিস্টোফার ওয়ালার এবং লরি লোগানের বক্তব্য এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের বক্তব্যের কথা উল্লেখ করা যায়। আপাতদৃষ্টিতে লাগার্ডের বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে হলেও, এটা মনে রাখা দরকার যে ইসিবি ইতোমধ্যেই সুদের হার হ্রাসভিত্তিক মুদ্রানীতির অবস্থান অনুসরণ করছে। এমনকি আগামী সপ্তাহেই সুদের হার আরও একবার হ্রাস করা হতে পারে, এবং লাগার্ডের বক্তব্য থেকে ট্রেডারদের নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই, বা ইসিবির সিদ্ধান্তে কোনো প্রভাব পড়ার সম্ভাবনাও নেই।
আমরা আগেও উল্লেখ করেছি, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য বর্তমানে মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে না, কারণ তাদের গৃহীত নীতিমালা ও অবস্থান ইতোমধ্যেই শতভাগ স্পষ্ট। মার্কেটে এখন পুরোপুরিভাবে "ট্রাম্প ফ্যাক্টর" নির্ভর করে মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে।
আমাদের বিশ্বাস, বর্তমানে ট্রেডারদের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো চলমান বাণিজ্য যুদ্ধ—যদিও ধীরগতিতে হলেও উত্তেজনা হ্রাস পাচ্ছে, বাণিজ্যযুদ্ধ এখনো চলমান রয়েছে। যদি অধিকাংশ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর না হয় বা আলোচনা প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, তাহলে ডলারের দরপতন অব্যাহত থাকতে পারে। এমনকি ট্রাম্পের পক্ষ থেকে নতুন কোনো শুল্ক আরোপ ছাড়াও মার্কেটে ট্রাম্প এবং তার গৃহীত নীতিমালার প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকায় ডলার আরও দরপতনের শিকার হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুরুতে ট্রাম্পের শুল্ক আরোপ অবরুদ্ধ করার সিদ্ধান্ত দিলেও পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
নতুন সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে, আবারও উভয় কারেন্সি পেয়ারের মূল্যের (EUR/USD এবং GBP/USD) নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে, কারণ একটি টেকনিক্যাল কারেকশন যথোপযুক্ত বলে মনে হচ্ছে। একই সঙ্গে, আমরা মার্কিন ডলারের মূল্যের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য কোনো শক্তিশালী কারণ দেখতে পাচ্ছি না। আপাতত উভয় পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ হয়ে থাকতে পারে, কারণ বাণিজ্যযুদ্ধের উত্তেজনা পুনরায় বৃদ্ধির নিশ্চিত কোনো ইঙ্গিত নেই, আবার কার্যকরভাবে উত্তেজনা প্রশমনেরও স্পষ্ট কোনো লক্ষণ নেই। বর্তমানে শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেডিং করা উচিত।
সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।