The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
গতকাল, GBP/USD পেয়ার বেশিরভাগ সময় 1.2605 এবং 1.2701 লেভেলের মধ্যে অবস্থিত একটি ফ্ল্যাট রেঞ্জে ট্রেড করেছে। যাইহোক, মার্কিন ট্রেডিং সেশনের সময় আইএসএম সার্ভিসেস পিএমআই প্রকাশিত হয়েছিল, যা শুধুমাত্র প্রত্যাশার থেকে কমই ছিল বরং 50.0 এর গুরুত্বপূর্ণ স্তরের নিচেও নেমে এসেছে। উপরন্তু, ADP থেকে প্রকাশিত বেসরকারী খাতের কর্মসংস্থান প্রতিবেদনও মার্কেটের ট্রেডারদের প্রত্যাশার তুলনায় কম ছিল। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন শেষ পর্যন্ত মার্কিন ডলারের দরপতনের সূত্রপাত করেছে।
ন্যায্যভাবে বলতে গেলে, এই সপ্তাহে ডলারের দর বৃদ্ধির চেয়ে দরপতনের আরও বেশি কারণ ছিল। ISM কার্যকলাপ সূচক নিম্নমুখী হয়েছে. এডিপি থেকে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে কম ছিল। JOLT থেকে প্রকাশিত কর্মসংস্থান সৃষ্টির প্রতিবেদনের ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গেছে, কিন্তু মার্কেটের ট্রেডাররা এটিকে উপেক্ষা করেছে। একইভাবে, জেরোম পাওয়েল আরেকটি "হকিস" বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি আবারও স্পষ্ট করেছেন যে ফেড মূল সুদের হার কমানোর জন্য কোন তাড়াহুড়ো করছে না, এটিও মার্কেটের ট্রেডাররা উপেক্ষা করেছিল। প্রকৃতপক্ষে, মার্কেটের ট্রেডাররা দীর্ঘদিন ধরে ফেডের চেয়ারম্যানের বক্তব্যের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা সহজভাবে এটি চিন্তা করছে না যে ফেডারেল রিজার্ভ বছরের শেষ পর্যন্ত সুদের হারকে তার সর্বোচ্চ স্তরে রাখতে পারে, যদিও বছরের শুরুতে মার্চে ট্রেডাররা মার্কিন মুদ্রানীতিমালার নমনীয়করণের আশা করেছিল এবং এই বিষয়টির উপর ভিত্তি করে সক্রিয়ভাবে ট্রেড করছিল। হ্যাঁ, এই সপ্তাহে GBP/USD পেয়ারটির মূল্য বেশ ন্যায্যভাবে বেড়েছে, কিন্তু সামগ্রিকভাবে, এই পেয়ারের মূল্যের মুভমেন্ট বিশৃঙ্খল এবং প্রায়শই অযৌক্তিক রয়ে গেছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুদের কমানো শুরু করলে কী হয় তা দেখতে বেশ আকর্ষণীয় হবে।
5 মিনিটের টাইমফ্রেমে এই পেয়ারের একটি ট্রেডিং সিগন্যাল তৈরি হয়েছে। মার্কিন সেশনের শুরুতে, এই পেয়ারের মূল্য 1.2691-1.2701 এর এরিয়ার উপরে কনসলিডেট হয়, যা কাজে লাগিয়ে ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারে। মূল্য 1.2796 এর লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি, তবে সন্ধ্যার কাছাকাছি এই ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করা যেতে পারে। এই ট্রেড থেকে লাভ ছিল প্রায় 50 পিপস।
ব্রিটিশ পাউন্ডের COT রিপোর্টে দেখা গেছে যে সাম্প্রতিক বছরগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট প্রায়শই পরিবর্তিত হয়েছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের প্রতিনিধিত্ব করে, ক্রমাগত একে অপরকে ছেদ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে, শূন্য চিহ্নের কাছাকাছি রয়েছে। ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 3,400টি বাই কন্ট্র্যাক্ট ক্লোজ করেছে এবং 200টি শর্ট কন্ট্র্যাক্ট ওপেন করেছে। ফলস্বরূপ, নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন এক সপ্তাহে 3,600টি কন্ট্র্যাক্ট হ্রাস পেয়েছে। এইভাবে, বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ দখল করতে ব্যর্থ হয়েছে।
মৌলিক পটভূমি এখনও পাউন্ড স্টার্লিংয়ের দীর্ঘমেয়াদী ক্রয়ের জন্য কোন ভিত্তি প্রদান করে না, এবং বিশ্বব্যাপী পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু করার একটি ভাল সুযোগ রয়েছে। যাইহোক, মূল্য ইতোমধ্যেই 24-ঘন্টার টাইমফ্রেমের ট্রেন্ড লাইন অন্তত দুবার অতিক্রম করেছে। 1.2800 এর লেভেল (যা সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমানা) বর্তমানে পাউন্ডের মূল্যকে আরও বাড়তে বাধা দিচ্ছে।
নন-কমার্শিয়াল গ্রুপের বর্তমানে মোট 102,400টি বাই কন্ট্র্যাক্ট এবং 58,500টি সেল কন্ট্র্যাক্ট রয়েছে। এই পেয়ারের ক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু COT রিপোর্ট বাদ দিয়ে, GBP/USD পেয়ারের সম্ভাব্য দর বৃদ্ধির ইঙ্গিত দেয় এমন আর কিছুই নেই। এই ধরনের পরিস্থিতি এই ইঙ্গিত দেয় যে এই পেয়ারের দরপতন হতে পারে...
1H চার্টে, GBP/USD পেয়ারের মূল্য এখনও 1.2605-1.2620 এরিয়া অতিক্রম করতে পারেনি। এই এরিয়া থেকে নতুন করে মূল্যের বাউন্স আরেক দফা কারেকটিভ মুভমেন্টের সূচনা করেছে এবং 1.2691-1.2701 এরিয়া থেকে একটি বাউন্স নতুন দরপতন ঘটেয়েছে। আমরা আশা করছি যে মধ্যমেয়াদে পাউন্ডের দরপতন ঘটবে, কিন্তু এটা আশা করা খুবই নির্বোধের মতো হবে যে ছয় মাসেরও বেশি সময় ধরে যে কারেন্সি পেয়ারের মূল্য অযৌক্তিক বৃদ্ধি দেখিয়েছে, হঠাৎ করে সেটির প্রতিদিন দরপতন শুরু হবে। পাউন্ডের মূল্য অনিয়মিত মুভমেন্ট প্রদর্শন করছে, এবং আমরা খুব বেশি অবাক হব না যদি আগামী কয়েকদিনের মধ্যে মূল্য 1.2605-1.2620 এরিয়ায় ফিরে আসে।
4 জুলাই পর্যন্ত, আমরা নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি: 1.2215, 1.2269, 1.2349, 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2691-1.2701, 1.2796, 1.2863, 1.2981-1.2987। সেনকৌ স্প্যান বি লাইন (1.2675) এবং কিজুন-সেন (1.2696) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসাবে কাজ করতে পারে। মূল্য 20 পিপস দ্বারা অভিপ্রেত দিকে চলে গেলে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। ইচিমোকু ইন্ডিকেটর লাইনগুলি দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনা করা উচিত।
বৃহস্পতিবার, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রকাশনা নির্ধারিত নেই। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজ আমেরিকায় ছুটির দিন পালিত হচ্ছে। সমস্ত ট্রেডিং প্ল্যাটফর্ম, ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ বন্ধ থাকবে। যুক্তরাজ্যে, জুনের নির্মাণ খাতের কার্যকলাপের সূচকের দ্বিতীয় অনুমানে প্রকাশিত হবে, তবে এটিকে গৌণ গুরুত্বসম্পন্ন প্রতিবেদন হিসেবে বিবেচনা করা হয়।
মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।
কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।