The legend in the InstaSpot team!
Legend! You think that's bombastic rhetoric? But how should we call a man, who became the first Asian to win the junior world chess championship at 18 and who became the first Indian Grandmaster at 19? That was the start of a hard path to the World Champion title for Viswanathan Anand, the man who became a part of history of chess forever. Now one more legend in the InstaSpot team!
Borussia is one of the most titled football clubs in Germany, which has repeatedly proved to fans: the spirit of competition and leadership will certainly lead to success. Trade in the same way that sports professionals play the game: confidently and actively. Keep a "pass" from Borussia FC and be in the lead with InstaSpot!
শুক্রবার EUR/USD পেয়ারের মূল্যের বুলিশ সংশোধন অব্যাহত ছিল। এই পেয়ারের মূল্য এখন সেনকৌ স্প্যান বি লাইনের দিকে অগ্রসর হচ্ছে, যা একটি "ট্রেন্ড লাইন" হিসাবে বিবেচিত হতে পারে। যদি মূল্য এটির নীচে স্থির হয়, তাহলে নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা থেকে যাবে, কিন্তু যদি মূল্য এটির উপরে উঠে যায় তবে প্রবণতাটি ঊর্ধ্বমুখীতে পরিবর্তিত হতে পারে। তুলনামূলকভাবে দীর্ঘ দরপতনের পর (ইউরো দেড় মাস ধরে দরপতনের শিকার হয়েছে), ঊর্ধ্বমুখী সংশোধন যৌক্তিক এবং অনিবার্য বলে মনে হচ্ছে। যাইহোক, আমরা এটি মনে করছি না যে এখনই ইউরোর দরপতন শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন, আমরা আরও বেশি সংখ্যক প্রমাণ পাচ্ছি যে ফেডারেল রিজার্ভ জুন মাসে সুদের হার কমাবে, যা বাজারের ট্রেডারদের প্রত্যাশার তুলনায় "মাত্র" 3 মাস পরে এবং বর্তমান ডলারের বিনিময় হারে ইতোমধ্যেই এর প্রভাব পড়ছে৷ অতএব, আমরা মনে করি যে এখন মার্কিন মুদ্রার শক্তিশালী হওয়া উচিত।
শুক্রবার এই পেয়ারের মূল্য ওঠানামা পরিলক্ষিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার একটি ডলারকে সমর্থন করেছে এবং অন্যটি দরপতনের দিকে পরিচালিত করেছে। মনে রাখবেন যে উভয় প্রতিবেদনের ক্ষেত্রেই বাজারের ট্রেডারদের প্রতিক্রিয়া বেশ দুর্বল ছিল (25 পিপসের বেশি নয়)। যাইহোক, উৎপাদক মূল্য সূচক মার্কিন মুদ্রাকে সমর্থন করেছে, যখন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কনজিউমার সেন্টিমেন্ট সূচক ডলারের উপর চাপ সৃষ্টি করেছে।
ট্রেডিং সিগন্যালের কথা বলতে গেলে, শুক্রবারে তিনটি সিগন্যাল দেখা গিয়েছিল, কিন্তু এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বেশ হতাশাজনক ছিল, তাই লাভ করা খুব কঠিন ছিল। ইউরোপীয় সেশনের সময়, মূল্য 1.0757 এর লেভেল থেকে বাউন্স করে এবং 15 পিপস বেড়েছিল। মার্কিন সেশনের সময়, এই পেয়ারের মূল্য কিজুন-সেনের নিচে স্থির হয় এবং 10 পিপস কমে যায়। তারপর মূল্য 1.0757-এর উপরে স্থির হয় এবং এই পেয়ারের মূল্য শুধুমাত্র 20 পিপস বৃদ্ধি পায়। তাই মূল্য সমস্যা সিগন্যাল নয় বরং অস্থিরতার স্বল্প মাত্রা। প্রথম ট্রেডটি স্টপ লসের সাথে ব্রেকইভেনে ক্লোজ হয়ে যায়, দ্বিতীয়টি সামান্য ক্ষতির সাথে ক্লোজ হয় এবং তৃতীয় ট্রেড থেকে প্রায় 20 পয়েন্ট লাভের করা গেছে।
এই পেয়ারের সর্বশেষ COT রিপোর্টটি ১৩ ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছিল। নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন বেশ কিছুদিন ধরেই বুলিশ ছিল। শর্ট পজিশনের তুলনায় লং পজিশনের সংখ্যা অনেক বেশি ছিল। সহজ কথায়, বাজারে লং পজিশনের সংখ্যা শর্ট পজিশনের সংখ্যার চেয়ে বেশি রয়েছে। যাইহোক, একই সময়ে, সাম্প্রতিক মাসগুলোতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন হ্রাস পাচ্ছে, অন্যদিকে কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি বাজার পরিস্থিতি বিয়ারিশ প্রবণতার দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ স্পেকুলেটররা ইউরোর শর্ট পজিশন ওপেন করছে। দীর্ঘমেয়াদে ইউরোর দর বৃদ্ধিকে সমর্থন করতে পারে এমন কোনো মৌলিক কারণও আমরা দেখতে পাচ্ছি না, যখন প্রযুক্তিগত বিশ্লেষণও ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠনের সংকেত দিচ্ছে।
আমরা ইতোমধ্যেই আপনার দৃষ্টি আকর্ষণ করেছি যে লাল এবং নীল লাইনগুলো উল্লেখযোগ্যভাবে এক অপরের থেকে দূরে চলে যাচ্ছে, যা প্রায়শই কোন প্রবণতা শেষ হওয়ার আগে ঘটে থাকে। বর্তমানে, এই লাইনগুলি একে অপরের দিকে অগ্রসর হচ্ছে (এটি প্রবণতা বিপরীতমুখী হওয়ার বিষয়টি নির্দেশ করে)। অতএব, আমরা মনে করি যে ইউরোর মূল্য আরও কমবে। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল গ্রুপের লং পজিশনের সংখ্যা 8,300 বেড়েছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 17,700 বেড়েছে। সেই অনুযায়ী, নেট পজিশন 9,400 কমেছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের বাই কন্ট্র্যাক্টের সংখ্যা এখনও সেল কন্ট্র্যাক্টের সংখ্যার চেয়ে 52,000 (আগের সপ্তাহে এটি 63,000 ছিল) বেশি। ফলে, কমার্শিয়াল ট্রেডাররা ইউরো বিক্রি করা অব্যাহত রেখেছে।
1-ঘন্টার চার্টে, এমনকি যদি কিজুন-সেনের লাইনের উপরে এই পেয়ারের মূল্যের কনসলিডেশনও হয় তারপরও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আমাদের মতে, বর্তমানে সমস্ত কারণই ইঙ্গিত দেয় যে ডলার শক্তিশালী হবে। অতএব, আমরা ইউরোর দরপতনের আশা করছি। এক্ষেত্রে নিকটতম লক্ষ্য হল 1.0658-1.0669 এরিয়া এবং অদূর ভবিষ্যতে এই পেয়ারের মূল্য এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এখন আমাদের সংশোধনমূলক পর্যায় শেষ হওয়ার জন্য এবং মূল্য ক্রিটিক্যাল লাইনের নিচে দৃঢ়ভাবে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে।
19 ফেব্রুয়ারী, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.0530, 1.0581, 1.0658-1.0669, 1.0757, 1.0823, 1.0889, 1.0935, 1.1006, 1.1092, সেইসাথে সেনকৌ স্প্যান বি (1.0810) এবং কিজুন-সেন (1.0747) লাইন রয়েছে। ইচিমোকু সূচক লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় এটি বিবেচনা করা উচিত। যদি মূল্য 15 পিপস দ্বারা নির্ধারিত দিকে চলে যায় তবে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। যদি সিগন্যালটি ভুল বলে প্রমাণিত হয় তবে এটি আপনাকে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে রক্ষা করবে।
সোমবার, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রে নির্ধারিত কোনও উল্লেখযোগ্য ইভেন্ট নেই। এমনকি স্বল্প গুরুত্বসম্পন্ন ইভেন্টও নেই। অতএব, আমরা এই পেয়ারের মূল্যের দিকনির্দেশনা নির্বিশেষে স্বল্প মাত্রার অস্থিরতা এবং ন্যূনতম মুভমেন্টের আশা করছি। এটার সম্ভাবনা রয়েছে যে এই পেয়ারের মূল্য সেনকৌ স্প্যান বি লাইনে পৌঁছানোর চেষ্টা করবে।
মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।
কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।