Our team has over 7,000,000 traders!
Every day we work together to improve trading. We get high results and move forward.
Recognition by millions of traders all over the world is the best appreciation of our work! You made your choice and we will do everything it takes to meet your expectations!
We are a great team together!
InstaSpot. Proud to work for you!
Actor, UFC 6 tournament champion and a true hero!
The man who made himself. The man that goes our way.
The secret behind Taktarov's success is constant movement towards the goal.
Reveal all the sides of your talent!
Discover, try, fail - but never stop!
InstaSpot. Your success story starts here!
যখন MACD সূচকটি শূন্যের নিচে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 158.98 লেভেল টেস্ট করেছিল—যা ডলার বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য প্রায় 158.72-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে এসেছে।
মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর 159-এর উপরে উঠে যাওয়ার পর এই পেয়ারের ক্রেতাদের অনুপস্থিতি ব্যাংক অফ জাপান কর্তৃক কারেন্সি মার্কেটে সম্ভাব্য হস্তক্ষেপের ঝুঁকির ইঙ্গিত দেয়। এই কারণে, যদি আপনি মার্কিন ডলারের মূল্যের উত্থানের উপর বাজি ধরেন তবে 159 লেভেলের উপরে থাকা অবস্থায় এই পেয়ার ক্রয়ের বদলে কারেকশন সময় ক্রয়ের বিষয়টি বিবেচনা করাই শ্রেয়।
বর্তমানে USD/JPY পেয়ারের নতুন করে 160-এর দিকে ওঠার চেয়ে দরপতনের সম্ভাবনা বেশি। এমন একটি মুভমেন্ট ঘটানোর জন্য মার্কেটে শক্তিশালী কারণ থাকতে হবে।
অন্যদিকে, আজ প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের সামষ্টিক প্রতিবেদনের ফলাফল এই কারণ প্রদান করতে পারে। মার্কেটের ট্রেডাররা প্রধানত প্রাথমিক জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে—এটি সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত হয় এবং মার্কিন শ্রমবাজারের পরিস্থিতি নির্ধারণে অন্যতম সময়োপযোগী সূচক। বাণিজ্য ঘাটতি সংক্রান্ত প্রতিবেদনও গুরুত্বপূর্ণ হবে। একই সাথে যুক্তরাষ্ট্রে ইস্যুকৃত বিল্ডিং পারমিট ও হাউজিং স্টার্টস সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করা হবে।
তবে USD/JPY পেয়ারের মূল্যের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে ভূ-রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিই বিবেচিত হচ্ছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
বাই সিগন্যাল
আজ এই পেয়ারের মূল্য 159.22-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.93-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.22-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। আজ আসন্ন মার্কিন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যায়।
গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.71-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.93 এবং 159.22-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.71-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.42-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। মার্কিন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে।
গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.93-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.71 এবং 158.42-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।
ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।